Ishan Kishan: দেশের হয়ে খেলতে আগ্রহী নন! জাতীয় দলে প্রত্যাবর্তনের প্রস্তাবও ফেরালেন অবাধ্য ঈশান
বিগত কয়েক মাস ধরেই ভারতীয় ক্রিকেটে চর্চার কেন্দ্রবিন্দুতে ঈশান কিষাণ। ভারতীয় দলে ঝাড়খণ্ডের উইকেটরক্ষকের ভবিষ্যত নিয়েই বড়সড় প্রশ্ন উঠেছে। কিন্তু ঈশান আছেন নিজের মেজাজেই। রাহুল দ্রাবিড় থেকে বিসিসিআই কর্তাদের নির্দেশ কোনও কিছুতেই যেন হেলদোল নেই কিষাণের। নিজের মর্জিতেই আছেন। এবার তাঁকে নিয়ে পাওয়া গেল আরও বড় আপডেট।
২০২৩ সালের ডিসেম্বর মাসে মানসিক অবসাদের কারণে ভারতীয় দল থেকে বিশ্রাম নেন। এরপর থেকে বিগত কয়েক মাসে ঈশানকে নিয়ে কম জলঘোলা হয়নি। তাঁকে রঞ্জি ম্যাচ খেলার নির্দেশ দেওয়া হলে সেই পথে হাঁটেননি ধোনির রাজ্যের উইকেটরক্ষক। কিন্তু তারপরই ঈশানকে টিম ইন্ডিয়াতে ফেরাতে উদ্যোগী হয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু ভারতীয় দলে ফেরার ডাকও উপেক্ষা করেছেন ঈশান।

কিন্তু প্রশ্ন উঠতে ঈশান কী আদৌও ভারতীয় দলে খেলতে চান? না হলে টিম ম্যানেজমেন্ট ডাকার পরও কেন সেই ডাক উপেক্ষা করলেন? এতে তাঁর ক্রিকেট কেরিয়ারে বড় ক্ষতি হতে পারে।
ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন হঠাৎ করেই ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেন ঈশান, এমনকি বোর্ডের নির্দেশও মানেননি। নির্বাচকদের সুপারিশের ভিত্তিতে এবার শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণকে বার্ষিক চুক্তির জন্য বিবেচনা করা হয়নি। মূলত শৃঙ্খলা জনিত সমস্যার জন্যই এই দুই ক্রিকেটার বড় শাস্তি পেয়েছেন বলে মনে করা হচ্ছে।
লাল বলের ক্রিকেট থেকে দূরে রাখলেও আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ঈশান কিষাণ। কয়েক সপ্তাহ আগেই বরোদায় রিলায়েন্স অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করেন। সেখানে তাঁর সঙ্গী ছিলেন হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়ারা।
গত মঙ্গলবার নাভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ডিওয়াই পাটিল টি২০টুর্নামেন্টে মাঠেও ফেরেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।সেই ম্যাচে উইকেট কিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও নামলেন ঈশান।১২ বলে ১৯ রান করেই আউট হন ঈশান কিষাণ। তবে গোটা ম্যাচে উইকেটরক্ষকের ভূমিকা পালন করেছেন। এরপরই শুক্রবার তাঁকে জামনগরে দেখা গিয়েছিল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে।












Click it and Unblock the Notifications