India vs Sri Lanka: হাসপাতালে ভর্তি ঈশান কিষান, করা হল সিটি স্ক্যান

হাসপাতালে ভর্তি ঈশান কিষান, করা হল সিটি স্ক্যান

ধর্মশালায়ার দ্বিতীয় টি-২০ জিতে সিরিজ নিশ্চিত করে নিলেও ভারতীয় শিবিরকে উদ্বিগ্ন করে তুলেছে ঈশান কিষানের মাথায় পাওয়া চোট। তাঁকে ভর্তি করা হয়েছে হিমাচল প্রদেশের একটি বেসরকারি হাসপাতালে। শুধু টিম ম্যানেজমেন্টই নয়, ঈশানের জন্য চিন্তায় দেশের ক্রিকেটপ্রেমীরাও।

কী ঘটেছিল:

কী ঘটেছিল:

ভারতের ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। লাহিরু কুমারার প্রথম ওভারের দ্বিতীয় বল সরাসরি গিয়ে লাগে ঈশান কিষানের হেলমেটে। ১৪৫ থেকে ১৫০ কিমি/ ঘণ্টা বেগে বলটি গিয়ে লাগে ঈশানের হেলমেটে। তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান মাঠে দাঁড়িয়ে থাকলেও তাঁকে দেখেই মনে হচ্ছিল এত জোরে বলের আঘাত হেলমেটে সহ্য করার ফলে কিছুটা বিধ্বস্ত তিনি। তড়িঘড়ি ভারতীয় দলের ফিজিও তাঁকে পরীক্ষা করতে দৌড়ে আসেন। দীর্ঘক্ষণ আর ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারেননি তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান। ঈশান যখন আঘাত পান তখন তাঁর রান ১৪। ১৬ রানের মাথায় শনকার হাতে ক্যাচ দিয়ে লাহিরুর বলেই ফেরেন ঈশান।

ঈশানের বর্তমান অবস্থা:

ঈশানের বর্তমান অবস্থা:

শনিবার মাথায় চোট পাওয়ার পর তিনি আউট হয়ে ক্রিজে ফিরলে নিয়ে যাওয়া হয় হিমাচল প্রদেশের একটি বেসরকারি হাসপাতালে। কাংরা একটি হাসপাতালে তিনি ভর্তি আছেন। জেনারেল ওয়ার্ডেই ভর্তি রয়েছেন ঈশান। তাঁর সিটি স্ক্যান করা হয়েছে এবং তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতালে ভর্তি শ্রীলঙ্কার ক্রিকেটারও:

হাসপাতালে ভর্তি শ্রীলঙ্কার ক্রিকেটারও:

আঙুলে চোট পেয়ে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার দীনেশ চাণ্ডিমল। বুড়ো আঙুলে চোট পেয়েছেন তিনি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের ফলাফল:

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের ফলাফল:

ধর্মশালায় দ্বিতীয় টি-২০ জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজের দখল নিয়েছে ভারত। শ্রীলঙ্কার ১৮৩ রানের জবাবে মাত্র তিন উইকেটের বিনিময়ে ১৭.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। শ্রেয়স আইয়ার এবং রবীন্দ্র জাডেজার বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি শ্রীলঙ্কার বোলাররা। ৪৪ বলে ৭৪ রান করেন আইয়ার, ১৮ বলে ৪৫ রান আসে রবীন্দ্র জাডেজার ব্যাট থেকে। লাহিরু কুমারা এই ম্যাচে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ দু'টি উইকেট নেন। বোলারদের ব্যর্থর কারণে দ্বিতীয় টি-২০ ম্যাচ হারতে হলেও এই ম্যাচে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। পথুম নিশাঙ্ক ৭৫ রান করেন শ্রীলঙ্কার হয়ে। ১৯ বলে ঝোড়ো ৪৭ রান করেন অধিনায়ক ডসুন শনকা। অপর ওপেনার গুণতিলকা করেন ৩৮ রান। যদিও শ্রীলঙ্কার মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছে এই ম্যাচে। মিডল অর্ডারের তিন ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+