মুম্বইয়ের হারের পর কী বললেন প্রীতি জিন্টা, জেনে নিন

মুম্বই ইন্ডিয়ান্সের ছিটকে যাওয়ার পর তৃপ্তির ছাপ প্রীতির চোখেমুখি, ভিডিওতেও ফুটে উঠল সেই চিহ্ন।

রবিবার মাস্ট উইন ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল কিংস ইলেভেন পঞ্জাব। কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারেনি রবিচন্দ্রন অশ্বিনের দল। চেন্নাইয়ের কাছে পাঁচ উইকেটে হেরে যায় পঞ্জাব।

মুম্বইয়ের হারের পর কী বললেন প্রীতি জিন্টা, জেনে নিন

তবে, পঞ্জাব-চেন্নাই ম্যাচের রেজাল্টের কোনও গুরুত্বই থাকত না যদি মুম্বই ইন্ডিয়ান্স হারিয়ে দিত দিল্লি ডেয়ারডেভিলসকে। কারণ নেট রান রেটের বিচারে বেশ ভাল জায়গায় ছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারা যদি দিল্লিকে হারিয়ে দিতে পারত, তাহলে তারাই পৌছে যেত প্লে-অফে।

কিন্তু ম্যাচ শুরুর আগেই মুম্বইয়ের হেরে যাওয়ার খবর জানতে পারায় উচ্ছ্বাসে ফেটে পড়েন কিংস ইলেভেন পঞ্জাবের মালকিন প্রীতি জিন্টা। এতটাই উচ্ছ্বসিত হয়ে পড়েন প্রীতি যে নিজের দলকে সমর্থন করতে করতেই বারবার বলতে থাকেন, 'মুম্বই হেরে যাওয়ায় আমি খুশি। সত্যিই খুব খুশি।'

না, প্রীতির আওয়াজে শোনা যায়নি এই কথা। সম্প্রাচরকারী সংস্থার ক্যামেরায় ধারা পরে এই দৃশ্য। যদিও দৃশ্যটিতে কোনও আওয়াজ ছিল না। কিন্তু প্রীতি ঠোঁট নাড়া থেকে পরিস্কার তিনি কী বলছিলেন। কিংস ইলেভেন পঞ্জাবেরই এক কর্তাকে এই কথা বলছিলেন প্রীতি। প্রীতির এই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+