কবে শুরু হচ্ছে আইপিএল, চূড়ান্ত হয়েছে কি? সিদ্ধান্ত কি আটকে আইসিসি-তে?

কবে শুরু হচ্ছে আইপিএল, চূড়ান্ত হয়েছে কি? সিদ্ধান্ত কী আটকে আইসিসি-তে?

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় অনাড়ম্বর ভাবে আইপিএল-র সূচি জানালেও, এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর পাওয়া গিয়েছে। অবশেষে কবে ঘোষণা হবে আইপিএল-র চূড়ান্ত সূচি, সে ব্যাপারে বিসিসিআই-র তরফে কোনও সংকেত পাওয়া যাচ্ছে না।

দিল্লি থেকে সৌরভের ঘোষণা

দিল্লি থেকে সৌরভের ঘোষণা

গত সপ্তাহে দিল্লিতে এক বৈঠক শেষে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় অনাড়ম্বর ভাবে জানিয়েছিলেন যে ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে চলতি বছর বা ১৩তম সংস্করণের আইপিএল। টুর্নামেন্ট ২৪ মে শেষ হবে বলে জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি।

ওই দিনেই কী শুরু হচ্ছে আইপিএল?

ওই দিনেই কী শুরু হচ্ছে আইপিএল?

চলতি বছরের ২৯ মার্চ আদৌ ১৩তম আইপিএল শুরু হচ্ছে কিনা, সে ব্যাপারে কোনও আশ্বাস দিতে পারছে না বিসিসিআই। বোর্ডের এক সূত্র মারফত জানা গিয়েছে, আনুষ্ঠানিক ভাবে আইপিএল-র চূড়ান্ত সূচি প্রকাশ নিয়ে কোনও সিদ্ধান্তই নিতে পারেনি বিসিসিআই। বিশ্বের অন্যতম ক্রিকেট লিগকে নিয়ে কেন এমন টানাপোড়েন, তা জানতে চাইছেন ক্রীড়াপ্রেমীরা।

কোথায় আটকে

কোথায় আটকে

বোর্ডের একটা সূত্র মারফত জানা গিয়েছে, বিসিসিআই-র তরফে আইসিসি-তে প্রতিনিধিত্ব করবেন কে, তা এখনও চূড়ান্ত হয়নি। যিনি নির্বাচিত হবেন, তাঁকে আইসিসি-র গভর্নিং কাউন্সিলের বৈঠকে হাজির থাকতে হবে। বিসিসিআই-র সেই প্রতিনিধির সঙ্গে আলোচনা করেই আইপিএল নিয়ে আইসিসি নিজেদের সিদ্ধান্তের কথা জানাবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

কোথায় সমস্যা?

কোথায় সমস্যা?

২০২০-র জ্যাম প্যাকড ক্রিকেট সূচির মধ্যে আইপিএল-র সূচি ঘোষণার ক্ষেত্রে সমস্যা যে হচ্ছে, তা স্পষ্ট। অন্যদিকে আইসিসি-তে বিসিসিআই-র প্রতিনিধি নির্বাচন নিয়েও যে কোথাও একটা দূরত্ব থেকে যাচ্ছে, তাও বুঝতে অসুবিধা হচ্ছে না। ১৩ ফেব্রুয়ারি গুজরাতের আহমেদাবাদে অনুষ্ঠিত হতে চলা বিসিসিআই-র এপেক্স কাউন্সিলের বৈঠকে আইপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে নাকি জানিয়েছেন খোদ বোর্ড সচিব জয় শাহ।

অল-স্টার ম্যাচ

অল-স্টার ম্যাচ

বিসিসিআই ঠিক করেছে, আইপিএল শুরুর আগে টুর্নামেন্টে অংশ নেওয়া দেশ ও বিদেশের ক্রিকেটারদের নিয়ে দুটি দল বানিয়ে অল-স্টার ক্রিকেট ম্যাচের আয়োজন করা হবে। কিন্তু টুর্নামেন্ট শুরু আগে দলের ক্রিকেটারদের ছাড়তে ফ্রাঞ্চাইজিগুলি ইতস্তত করছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। বিষয়টি নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছে বিসিসিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+