প্রেমিকা বদলালেন হার্দিক পান্ডিয়া, বলিউডের এই অভিনেত্রী-র সঙ্গে জড়াচ্ছে নাম

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের পিনআপ বয় হার্দিক পান্ডিয়া । তাঁর ওপর সবসময়েই নজর রয়েছে মিডিয়ার। এবার র‍্যাডারে নতুন বান্ধবীর নাম। 

লিজা আউট , পরিণীতি ইন। বাজারের গুঞ্জন তো সেরকমই ইঙ্গিত দিচ্ছে। হার্দিক পান্ডিয়ার কলকাতার প্রেম পর্ব শেষ। এখন তাঁর মন মজেছে বলিউডের তারকা অভিনেত্রী পরিণীতি চোপড়ায়।

লিজা ও হার্দিক

লিজা ও হার্দিক

২০১৬ তে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল হার্দিক পান্ডিয়ার। তারপরই ধামাক ক্রিকেট দিয়ে নজর কেড়েছিলেন। একইসঙ্গে প্রেমের ইনিংসও শুরু করে দিয়েছিলেন তিনি। প্রথমেই তাঁর নাম জড়িয়েছিল কলকাতার মডেল কন্যা লিজা শর্মার সঙ্গে।

কে ছিলেন এই লিজা

কে ছিলেন এই লিজা

জামসেদপুরের মেয়ে লিজা , মডেলিং কেরিয়ারের জন্য কলকাতায় বাস করতেন। আইপিএল -এর সময় আলাপ হয়েছিল লিজা ও হার্দিকের। হার্দিকের সঙ্গে সম্পর্কও এগিয়েছিল তরতর করে।

সোশ্যাল সাইটে স্বীকার

সোশ্যাল সাইটে স্বীকার

ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে দু'জনের ছবি দিয়ে দু -চার কথা লিখেও দিয়েছিলেন তিনি। তবে সেদিনের সেই সোশ্যাল পোস্টিং আজ আর নেই লিজার অ্যাকাউন্টে।

এখন সরগরম অন্য সোশ্যাল সাইট

এখন সরগরম অন্য সোশ্যাল সাইট

এখন অন্য জালের পাখির সঙ্গে জোর কথা বার্তা চলছে হার্দিক পান্ডিয়ার। তিনি আর কেউ নন বলিউডের তাবড় অভিনেত্রী পরিণীতি চোপড়া। সম্প্রতি নিজের সোশ্যাল অ্যাকাউন্টে একটি সাইকেলেল ছবি পোস্ট করেন পরিণীতি, আর তার নিচে লেখেন , 'একজন সঠিক পার্টনারের সঙ্গে পারফেক্ট ট্রিপ। বাতাসে ভালবাসা।'

পান্ডিয়ার স্ট্রেট ড্রাইভ

পান্ডিয়ার স্ট্রেট ড্রাইভ

এ অবধি তবু বিষয়টা নির্বিষ ছিল। কিন্তু এর পরেই বিষয়টিতে তড়কা দেয় হার্দিক পান্ডিয়ার একটি পোস্ট। তিনি লেখেন, 'আমি কী আন্দাজ করব, পরিণীতি চোপড়া, আমার মনে হচ্ছে আরও একটা বলিউড -ক্রিকেট যোগ। ছবিটা নিঃসন্দেহে দারুণ।'

চান্স ছাড়লেন না পরিণীতিও

চান্স ছাড়লেন না পরিণীতিও

এর উত্তরে চুপ করে যেতে পারতেন পরিণীতি , কিন্তু তিনিও ছাড়লেন না। তাঁর উত্তর আরও মারাত্মক। পরিণীতি জানিয়ে দেন,'হতেও পারে, আবার নাও হতে পারে, আমি এটাই বলতে পারি এই ছবিটাই সবকিছুর সূত্র।'

কেস কী জমে দই

কেস কী জমে দই

এই চিট চ্যাট দেখে ওয়াকিবহাল মহলে জোর জল্পনা, তাহলে কী আরও পাঁচটা বলিউড ক্রিকেট যোগের মত আরও একটা যোগ। যুবি-ভাজ্জি-র স্ত্রী-রা বলিউড অভিনেত্রী, জাহিরের দীর্ঘদিনের প্রেমিকা বলিউড অভিনেত্রী
,অধিনায়ক বিরাট কোহলি চুটিয়ে প্রেম করছেন অনুষ্কা শর্মার সঙ্গে তাহলে কী এবার পান্ডিয়ার মন মজল পরিণীতিতে।

সুন্দরী ও ক্রিকেটার

সুন্দরী ও ক্রিকেটার

এবার পরিণীতি ও কী ক্রিকেট লাইনে চলে এলেন। ক্রিকেট বলিউডযোগ জবরদস্ত তা নিঃসন্দেহে বলা যায়, পরিণীতি -পান্ডিয়ার পরিণাম দেখার জন্য সকলে উদগ্রীব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+