ম্যাককুলাম ফ্যাক্টরই কি কেকেআরের কাল! কী বলছে আইপিএলের পরিসংখ্যান

ম্যাককুলাম ফ্যাক্টরই কি কেকেআরের কাল! কী বলছে আইপিএলের পরিসংখ্যান

নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামের কোচিংয়েই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। অথচ সেই ব্যক্তিত্বই কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল ২০২০-এর প্লে-অফে তুলতে নাকানি-চোবানি খাচ্ছেন। সমস্যাটা কোথায়, তা বোঝার আগে কেকেআর ফ্যানদের একাংশ মনে করেন ব্রেন্ডন ম্যাককুলাম ফ্যাক্টর হয়তো খাপ খাচ্ছে না দলের সঙ্গে। এ ব্যাপারে পরিসংখ্যান ঘাটতে ২০০৮ থেকে শুরু করতে হয়।

আইপিএলের প্রথম শতরান

আইপিএলের প্রথম শতরান

আইপিএলের প্রথম শতরান এসেছিল ব্রেন্ডন ম্যাককুলামের ব্যাট থেকে। ২০০৮ অর্থাৎ প্রথম আইপিএলের প্রথম ম্যাচে কেকেআরের জার্সিতে আরসিবি-র বিরুদ্ধে ৭৩ বলে ১৫৮ রানের অপরাজিত ও অতিমানবিক ইনিংস খেলেছিলেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক। তারপরেও আট দলের প্রতিযোগিতায় ষষ্ঠ হয়েছিল কেকেআর।

২০০৯ সালের আইপিএল বিপর্যয়

২০০৯ সালের আইপিএল বিপর্যয়

কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে ব্রেন্ডন ম্যাককুলামকে কেকেআরের অধিনায়ক নির্বাচন করা হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় হওয়া ওই টুর্নামেন্টে কোচ জন বুকাননের সঙ্গে কিউয়ি কিংবদন্তির যুগলবন্দি সফল হবে বলে ভেবেছিলেন শাহরুখ খানরা। কিন্তু হয়েছিল তার উল্টোটাই। ওই বছর অষ্টম স্থানে শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স।

২০১০ সালেও ব্যর্থ কেকেআর

২০১০ সালেও ব্যর্থ কেকেআর

২০১০ সালের আইপিএলে ফের সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে কেকেআরের অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া হয়েছিল। সেবারও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি ব্রেন্ডন ম্যাককুলাম। ষষ্ঠ স্থানে টুর্নামেন্ট শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স।

আইপিএল ২০২০

আইপিএল ২০২০

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৩ ম্যাচ খেলে মাত্র ৬টি জিততে সক্ষম হয়েছে ব্রেন্ডন ম্যাককুলামের প্রশিক্ষণরত কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনো কার্যত মুশকিল হয়ে যাওয়ায় কেকেআর প্রেমীদের একাংশের দাবি, হয়তো ম্যাককুলাম ফ্যাক্টরই কাল হচ্ছে শাহরুখ খানদের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+