ঋদ্ধিমান ইস্যুতে মুখ খুললেন পাঠান, কেকেআর এবং আসন্ন আইপিএল প্রসঙ্গে কী বললেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার
ঋদ্ধিমান ইস্যুতে মুখ খুললেন পাঠান, শ্রেয়স আইয়রারের নেতৃত্বে কেকেআর-এর পারফরম্যান্স দেখতে মুখিয়ে রয়েছেন ইরফান
মহমেডানের দূত হয়ে প্রথম বার সাদা-কালো তাঁবুতে পা রাখলেন ইরফান পাঠান। সোমবার বিকেলে কলকাতা বিমানবন্দরে পা রাখেন ইরফান। মহমেডানের সচিব দানিশ ইকবাল তাঁকে বরণ করার জন্য উপস্থিত ছিলেন বিমানবন্দরের বাইরে।

বিমানবন্দর থেকে সরাসরি ক্লাব তাঁবুতে আসেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা এই অলরাউন্ডার। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের র উপস্থিতিতে ইরফানের হাতে মেমেন্টো তুলে দেন ক্লাবের সভাপতি। তাঁকে পরিয়ে দেওয়া হয় চিরাচরিত সাদা-কালো উত্তোরীয়। ইরফান নিজেও আবেগতাড়িত হয়ে ওঠেন এই অনুষ্ঠানে যোগদান করে।
এ দিন ওয়ান ইন্ডিয়া বাংলাকে তিনি বলেন, "এটা একটা ঐতিহাসিক ক্লাব। স্বাধীনতার আগে থেকে দেশবাসীকে একাধিক স্মরণীয় এবং গর্বের মুহূর্ত উপহার দিয়ে এসেছে এই ক্লাব। এই ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারাটা আমার কাছে গর্বের।" পাশাপাশি আগামী দিনে মহমেডানকে আইএসএ-এ দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন জুনিয়র পাঠান। তিনি বলেছেন, "প্রতিটা ম্যাচে আশানরূপ রেজাল্ট করছে ছেলেরা। আমরা জিতছি। এটা আমার ক্লাব এবং আমি আগামী দিনে ক্লাবকে আইএসএ-এ দেখতে চাই। আইএসএল-এও মহমেডান নিজের ছাপ ছাড়বে এটা আমি বিশ্বাস করি।"
মহমেডানের পাশাপাশি এ দিন ভারতীয় ক্রিকেট এবং আইপিএল-এর বিভিন্ন দিক নিয়ে নিজের মতামত জানান ইরফান পাঠান। আসন্ন আইপিএল-এ ফেভারিট প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন এখনই ফেভারিট বেছে নেওয়ার সময়ে আসেনি। তাঁর কথায়, "এখনই কে ফেভারিট তা বার সময়ে আসেনি। টুর্নামেন্ট শুরু হওয়ার প্রথম সপ্তাহেই ভবিষ্যৎবানী করা যেতে ফেভারিটের বিষয় কিন্তু তার আগে নয়। দশটা দল রয়েছে এ বারের আইপিএল-এ। নতুন দল এসেছে, নতুন নতুন বিষয় ঘটছে। খাতায় কলমে একটা দলকে অনেক শক্তিশালী মনে হতেই পারে কিন্তু সেই দল মাঠে কেমন পারফর্ম করছে সেটা দেখতে হবে। নিলামে অনেক ফ্রাঞ্চাইজি যেমন পঞ্জাব, দিল্লি ভাল দল গড়েছে, জোফ্রা আর্চারকে পাওয়ার জন্য প্রথম দিনের নিলামে মুম্বই ছিলই না। ওরা দ্বিতীয় দিন ঠিক মতো নিলামে অংশ নেয়। প্রত্যেকটা দলের নিজস্ব পরিকল্পনা থাকে। সেরা দলগুলো যেমন কেকেআর, মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস-এরা একটা ব্যালেন্সড দল গড়ে।"
আসন্ন আইপিএল-এ নাইট রাইডার্সের সাফল্য অনেকটা শ্রেয়স আইয়ারের কী ভাবে দলকে এগিয়ে নিয়ে যায় তার উপর নির্ভর করবে বলেও জানিয়েছেন পাঠান। তিনি বলেছেন, "কেকেআর-এর নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার দলকে কী ভাবে আগে নিয়ে যান সেটা দেখার বিষয় হবে। কারণ এই দলটা ব্যালেন্সড। ডেথ বোলিং কিছুটা দুর্বল হলেও আমার মতে নিলাম থেকে অনেক ভাল দল গড়েছে কেকেআর।"
ঋদ্ধিমান ইস্যুতেও এই দিন মুখ খুলেছেন পাঠান। ঋদ্ধিমানের পাশে থেকেও তিনি বলেছেন, "ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল-এ নিজের দক্ষতা দেখানোর সুযোগ রয়েছে ঋদ্ধিমানের। তবে, যে (ঋষভ পন্থ) ওর পরিবর্তে খেলছে তাঁর মধ্যে দুর্দান্ত প্রতিভা রয়েছে। ও যখন ক্রিকেট ছাড়বে তখন হয়তো ভারতের জার্সিতে অত রান করা কোনও উইকেটরক্ষক থাকবে না।"












Click it and Unblock the Notifications