পাকিস্তানের বিরুদ্ধে জিততে ভারতকে নিতে হবে কোন কৌশল? ভুবনেশ্বর-অর্শদীপে আস্থা রেখে পরামর্শ ইরফান পাঠানের

ভারতীয় দল আজই পৌঁছে গিয়েছে ব্রিসবেনে। পাকিস্তানও বিশ্বকাপ অভিযানে আসছে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে। দিন যতই এগিয়ে আসছে চড়তে শুরু করেছে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে উন্মাদনা। ২৩ অক্টোবর মেলবোর্নের এমসিজিতে সেই দ্বৈরথ, অনেক আগেই টিকিট নিঃশেষিত। গত টি ২০ বিশ্বকাপে ভারতকে প্রথম ম্যাচেই হারিয়ে দিয়েছিল পাকিস্তান। এশিয়া কাপে এবার পারস্পরিক সাক্ষাতের ফল দাঁড়িয়েছে ১-১। ভারত এবারের বিশ্বকাপে গতবারের হার ও এশিয়া কাপে সুপার ফোরে হারের মধুর প্রতিশোধ কীভাবে নিতে পারবে তা নিয়েই চলবে হিসেবনিকেশ।

 ভুবনেশ্বর-অর্শদীপে আস্থা রেখে কোন পরামর্শ ইরফান পাঠানের?

ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান বলেন, এমসিজিতে দুই প্রান্তেই সোজাসুজি বাউন্ডারি খুব একটা বড় নয়। তবে দুই পাশের বাউন্ডারি অনেকটাই বড়। ভারতকে তাই ব্যাটিয়ের সময় স্মার্ট থাকতেই হবে। সাইড বাউন্ডারি দিয়ে বড় শট খেলা সহজ হবে না। ফলে গ্যাপ খুঁজে শট খেলতে হবে, দুই রানকে তিন রানে পরিণত করা বা এক রানের জায়গায় দুই রান নিতে হবে। ফলে উইকেটের মাঝে দুই ব্যাটারের দৌড় বা রানিং বিট্যুইন দ্য উইকেটস খুব গুরুত্বপূর্ণ হবে।

বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের জুটিই পাকিস্তানের প্রধান অস্ত্র। এই জুটিই আগের টি ২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে এনে দিয়েছিল ১০ উইকেটে জয়। ইরফান ভারতীয় বোলারদের পরামর্শ দিয়ে বলেছেন, এই দুই ব্যাটারকে কোনও দিকেই জায়গা দেওয়া চলবে না। বিশেষ করে রিজওয়ানকে। তিনিই পাওয়ারপ্লে-তে ঝোড়ো ব্যাটিংয়ের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে থাকেন। বাবর শুরুর দিকে কিছুটা সময় নেন। ফলে পেস বজায় রাখতে হবে। স্টাম্প লক্ষ্য করে লাইন সঠিক রেখে বল করতে হবে। লেংথে বৈচিত্র্য আনা যেতে পারে। রিজওয়ানের ক্ষেত্রে কার্যকরী হতে পারে ফুলার লেংথের ডেলিভারি। হাঁটুর নীচে যাতে বল লাগানো যায় সেইরকমভাবে লাইন ও লেংথ বজায় রেখে বোলিং করতে হবে।

বাবর আজমকে লেগ বিফোর করার লক্ষ্যে বোলিংয়ের পরামর্শ দেন ইরফান। তিনি বলেন, সামনের নয়, পিছনের পায়ে যাতে বল লাগানো যায় সেই চেষ্টাই করতে হবে। বাবর যেভাবে ব্যাট করে থাকেন তাতে সেটা সম্ভব। সেইমতোই পরিকল্পনা সারতে হবে। এ ক্ষেত্রে ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিংয়ের ইনস্যুইং ডেলিভারিতেই বাজিমাত সম্ভব বলে মনে করেন পাঠান। একইসঙ্গে তিনি বলেছেন, এটাও মাথায় রাখতে হবে পাকিস্তানের ব্যাটাররা খুব ভালো স্পিং বোলিং খেলতে পারেন না। ফলে পাওয়ারপ্লে-তে অন্তত একটা ওভার কোনও স্পিনারকে দিয়ে করানো যেতে পারে। তবে টিম ম্যানেজমেন্টের রণকৌশল কী হয় সেদিকে তাকিয়ে ইরফানও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+