পাকিস্তানের বিরুদ্ধে শেষ বলে জয়ের পর শিশুর মতো লাফাচ্ছেন গাভাসকর, সঙ্গে পাঠান-শ্রীকান্ত, দেখুন ভিডিও
পাকিস্তানের বিরুদ্ধে শেষ বলে জয়ের পর শিশুর মতো লাফাচ্ছেন গাভাসকর, সঙ্গে পাঠান-শ্রীকান্ত, দেখুন ভিডিও
ভারতীয়দের কাছে এক দিন আগেই শুরু হয়ে গিয়েছে দিওয়ালি যখন রোহিত শর্মার নেতৃত্বাধীন দল পাকিস্তানের বিরুদ্ধে টানটান ম্যাচে শেষ বলে জয় ছিনিয়ে নিয়েছে। ভারতের এই জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ডিয়া। ভারতের এই জয়ের ফলে শুধু সমর্থকেরাই নন,আনন্দিত প্রাক্তন ক্রিকেটাররাও যাঁরা বর্তমানে সম্প্রচারকারী সংস্থার সঙ্গে অস্ট্রেলিয়ায় রয়েছেন।
ভারতের জয়ে উচ্ছ্বসিত সুনীল গাভাসকর:
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে শেষ বলে ভারতের রুদ্ধশ্বাস জয়ের পর আবেগকে নিয়ন্ত্রণ করেননি সুনীল গাভাসকর। শিশুর মতো দুই হাত তুলে লাফিয়ে ভারতের এই জয়কে সেলিব্রেট করেন তিনি। বিশ্বের সর্বকালে অন্যতম সেরা ব্যাটসম্যানকে দেখে মনে হচ্ছিল যেন কোনও ছোট উচ্চতার বালক প্রিয় দলের জয় দেখে আনন্দে লাফাচ্ছে। সানির পাশে ছিলেন তাঁর দীর্ঘ সময়ের সতীর্থ কৃষ্ণমাচারি শ্রীকান্ত। সুনলী গাভাসকরের এই এক্সাইটমেন্টের ছবি ধরা পড়েছে ইরফান পাঠানের পোস্ট করা ইনস্টাগ্রাম পোস্টে।
|
ভারতের সাফল্যকে কুর্ণিশ জানিয়ছেন বিভিন্ন স্তরের মানুষ:
পাকিস্তানের বিরুদ্ধে এই সাফল্যের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা শুধু সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তি প্রাক্তনী বা বিশেষজ্ঞরাই জানাননি, ভারতীয় দল শুভেচ্ছা পেয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের থেকে। এর মধ্যে যেমন রয়েছে রাজনৈতিক চরিত্র তেমনই রয়েছে অভিনয় জগতের মানুষরাও। ভারতের জয়ের প্রশংসা করে শাহরুখ খান লিখেছেন, "দারুণ লাগন এক অসাধারণ ম্যাচ দেখলাম। ভারতকে জিততে দেখে বরাবরের মতোই দারুণ লাগছে। অসাধারণ ব্যাটিং করেছে বিরাট। এখন থেকে শুরু হল হ্যাপি দিওয়ালি।"

ভারতের জয়ের নেপথ্যে ১১৩ রানের পার্টনারশিপ:
পরের পর উইকেট হারিয়ে বিপর্যয়ের পরিস্থিতি তৈরি করা ভারতকে খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসেন বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ডিয়া। দুই ব্যাটসম্যানের মধ্যে তৈরি হয় ১১৩ রানের পার্টনারশিপ। ৪০ রানে হার্দিক পাণ্ডিয়া আউট হলেও ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেন বিরাট কোহলি। এই ম্যাচে বিরাটের ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং ৪টি ছয় দিয়ে।

টি-২০ ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করেন হার্দিক পাণ্ডিয়া:
পাকিস্তানের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৪০ রানের ইনিংসের সৌজন্যে হার্দিক পাণ্ডিয়া আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে ১০০০ রান পূর্ণ করেন মেলবোর্নে। হার্দিকের ৩৭ বলে ৪০ রানের ইনিংসের মধ্যে ছিল ২টি ছয় এবং ১টি চার।












Click it and Unblock the Notifications