১৩ বছরে আইপিএলে ধোনির সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স, মাহিকে কী বলে খোঁটা দিলেন ইরফান

১৩ বছরে আইপিএলে ধোনির সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স, মাহিকে কী বলে খোঁটা দিলেন ইরফান

আইপিএলে খারাপ পারফর্ম্যান্স, টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার প্লে অফ না খেলেই বিদায় নিয়েছে চেন্নাই। অধিনায়ক হিসেবে ব্যর্থ হওয়ার পাশাপাশি ব্যাটেও ধোনি সমর্থকদের মন ভরাতে পারেননি। যারপর ধোনির অবসর নিয়ে আরও বেশি করে তীব্র জল্পনা চলেছে। এর মাঝেই এবার ধোনিকে সরাসরি খোঁটা দিলেন ইরফান পাঠান।

এর আগে ধোনিকে নিয়ে ইরফান কী বলেছিলেন

এর আগে ধোনিকে নিয়ে ইরফান কী বলেছিলেন

চলতি সিজনেই আইপিএল ইতিহাসের ধোনির ব্যক্তিগত পারফর্ম্যান্স ও চেন্নাই দলের পারফর্ম্যান্স পড়তে ধোনিকে কটাক্ষ করেছিলেন পাঠান। নাম না করে বয়স কারুক জন্যে শুধুই সংখ্যা আবার এই বয়সই কারুর ক্ষেত্রে দল থেকে বাদ পড়ার কারণ বলে সোশ্যাল মিডিয়ায় ইরফান মন্তব্য করেন। নাম না করে ইরফান ধোনিকেই যে নিশানা করতে চেয়েছিলেন, না বুঝে নিয়ে অসুবিধে হয়নি।

এবার ইরফান পাঠান কী বললেন

এবার ইরফান পাঠান কী বললেন

এবার সরাসরি ধোনিকে টার্গেট করে ইরফান প্রতিক্রিয়া দিয়েছেন।'২০২০ সালে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্স দেখে টাইমমেশিনে ২০১০-১১ সালে ফিরে যেতে চান বলে ইরফান জানিয়েছেন। সেই সময়ের ভারতীয় অধিনায়ক ধোনি নিজের এখনকার পারফরম্যান্সে কী বলতেন, সে প্রসঙ্গও টানলেন পাঠান।

ধোনির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে দিলেন ইরফান

ধোনির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে দিলেন ইরফান

ধোনির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে দিয়ে ইরফান জানিয়েছেন, '২০১০ সালে সময়ের ধোনি নিজের এমনতর পারফরম্যান্স দেখে নিজেকেই আরও ফিট এবং ভালো পারফর্ম করে, পরের বার দলে ফিরে আসতে বলতেন।'

একনজরে ধোনির পারফর্ম্যান্স

একনজরে ধোনির পারফর্ম্যান্স

আইপিএল ২০২০তে ধোনি ১৪ ম্যাচে ২০০ রান হাঁকিয়েছেন। এবছর ধোনির ব্যাটে একটিও হাফ সেঞ্চুরি আসেনি। ১৩ বছরের আইপিএল কেরিয়ারে এইটাই ধোনির সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+