তাঁকেও 'গলি বোলার' বলা হয়েছিল, রাজ্জাকের 'শিশু বোলার' মন্তব্যে ইরফানের উত্তর
মিয়াঁদাদ তাঁকে 'গলি বোলার' বলেছিলেন, 'শিশু বোলারের' জবাবে ইরফানের উত্তর
ভারতের স্ট্রাইক বোলার জসপ্রীত বুমরাকে 'শিশু' বলে অবজ্ঞা করেছিলেন পাকিস্তানের প্রাক্তন অল রাউন্ডার আব্দুল রাজ্জাক। বুমরা নিজে এ ব্যাপারে কোনও মন্তব্য না করলেও তাঁর হয়ে ব্যাট ধরলেন ভারতের প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠান। কারও নাম না করে আব্দুল রাজ্জাককে যোগ্য জবাব দিয়েছেন তিনি।

পাকিস্তানের প্রাক্তন অল-রাউন্ডারকে জবাব দিতে গিয়ে ১৫ বছর আগের এক ঘটনার স্মৃতিচারণ করেছেন ইরফান পাঠান। ২০০৪ সালে পাকিস্তানে সিরিজ খেলতে গিয়েছিল ভারত। সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন সেই দলে ছিলেন তরুণ ইরফান। সেই সিরিজে দারুণ বল করেছিলেন তিনি। যদিও সেই সিরিজে পাকিস্তান ক্রিকেট দলের কোচ তথা সে দেশের ব্যাটিং লেজেন্ড জাভেদ মিয়াঁদাদ, ইরফান পাঠানকে 'গলি বোলার' বলে অবজ্ঞা করেছিলেন।
ইরফান পাঠান সম্পর্কে জাভেদ মিয়াদাঁদ বলেছিলেন, তাঁর মতো বোলার নাকি পাকিস্তানের গলিতে গলিতে জন্মায়। ইরফান ভালো। তবে তিনি শোয়েব আখতার, মহম্মদ সামির পর্যায়ে পড়েন না বলে রব তুলেছিলেন মিয়াঁদাদ। খুব দ্রুত কেরিয়ার শেষ হয়ে গেলেও ইরফান যতদিন ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন, সফল হয়েছেন। যে তিন জন ভারতীয় বোলার টেস্ট হ্যাটট্রিক করেন, তাঁদের মধ্যে পাঠান অন্যতম।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">“Irfan jese bowlers hamari gali gali mein paae jate hay” par jab jab ye galli bowler inke samne khela har baar inki gilliyan nikal ke rakh di. Request to all fans not to pay any heat to those unnecessary over the top statements. Just read and 😃.... <a href="https://twitter.com/hashtag/bumrah?src=hash&ref_src=twsrc%5Etfw">#bumrah</a> <a href="https://twitter.com/hashtag/ViratKohli?src=hash&ref_src=twsrc%5Etfw">#ViratKohli</a></p>— Irfan Pathan (@IrfanPathan) <a href="https://twitter.com/IrfanPathan/status/1202609106307010561?ref_src=twsrc%5Etfw">December 5, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>সেই স্মৃতি উস্কে ইরফান পাঠান কারও নাম তুলে টুইটারে লেখেন, 'গলি বোলার' যখনই তাদের (পাকিস্তান) মুখোমুখি হয়েছে, ততবারই উইকেট বের করে দেখিয়ে দিয়েছে। কারোর জসপ্রীত বুমরাকে নিয়ে আব্দুল রাজ্জাকের মন্তব্যেও ঠিক একই উত্তর আসবে বলে মনে করেন নেটিজেনরা।












Click it and Unblock the Notifications