Irani Cup 2024: দলীপ ট্রফিতে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স হয়নি, লাল বলে আরও একটি পরীক্ষার সুযোগ শ্রেয়সের

দলীপ ট্রফির ম্যাচগুলিতে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেননি। কিন্তু লাল বলের ম্যাচে আরও একটি সুযোগ পাচ্ছেন শ্রেয়স আইয়ার। ভারতীয় টেস্ট দলে জায়গা ফিরে পেতে মরিয়া শ্রেয়স। দলীপ ট্রফির ম্যাচের পর এবার খেলবেন ইরানি কাপেও।

ভারতীয় টেস্ট দলে জায়গা করার জন্য ভারতীয় মিডল-অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার ইরানি কাপে অলরাউন্ডার শার্দুল ঠাকুর এবং ব্যাটার অজিঙ্কা রাহানের সঙ্গে খেলতে চলেছেন, ক্রিকবাজের প্রতিবেদনে এমনই উল্লেখ করা হয়েছে। শ্রেয়স অনেক দিন দল ভারতীয় টেস্ট দলের বাইরে আছেন। লখনউতে ১ থেকে ৫ অক্টোবরের মধ্যে হতে চলা ইরানি কাপে অবশিষ্ট ভারতের বিপক্ষে ম্যাচটিতে মুম্বইয়ের হয়ে খেলবেন‌ শ্রেয়স।

Shreyas Iyer

ইরানি কাপ হল একটি বার্ষিক প্রথম-শ্রেণীর ম্যাচ যা রঞ্জি ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন দল খেলে অবশিষ্ট ভারতের বিরুদ্ধে। অবশিষ্ট ভারতীয় দলে প্রতিটি রাজ্যের সেরা ক্রিকেটাররা থাকেন । প্রতিবেদনে যোগ করা হয়েছে যে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) এখনও এই প্রতিযোগিতার জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেনি, শ্রেয়স এবং শার্দুল রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বাইয়ের হয়ে খেলতে চলেছেন, যার নেতৃত্বে থাকবেন অজিঙ্কা রাহানে।

লম্বা টেস্ট মরশুমের আগে ভারতীয় নির্বাচকরা দলীপ ট্রফির মঞ্চে লাল বলের ক্রিকেটে সম্ভাব্য সব তারকাকেই যাচাই করতে চেয়েছিলেন। এক্ষেত্রে বর্ডার গাভাসকর ট্রফির আগে নির্বাচকদের খুশি করতে পারলেন না দুই সিনিয়র ব্যাটার শ্রেয়স আইয়ার ও সূর্যকুমার যাদব।

শ্রেয়স দলীপের তিন ম্যাচেই মাঠে নামেন। ৬টি ইনিংসে ব্যাট করতে নেমে তাঁর রান যথাক্রমে ৯, ৫৪, ০, ৪১, ০ ও ৫০ রান। সূর্যকুমার যাদব দলীপের তৃতীয় রাউন্ডের ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে ৫ ও ১৬ রানে আউট হন তিনি।

উল্লেখযোগ্যভাবে, বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলার পর থেকে শ্রেয়স কোনো টেস্ট খেলেনি। শ্রেয়স বিশাখাপত্তনমে দ্বিতীয় খেলার অংশ ছিলেন, এরপর পিঠের চোটের কারণে পরের তিনটি ম্যাচ থেকে বাদ পড়েন। এমনকি বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টেও ব্রাত্যই থেকেছেন।

তিনি গত রঞ্জি ট্রফি মরশুমে কয়েকটি প্রথম-শ্রেণির ম্যাচে মাঠে নামেননি এবং তারপরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কর্তৃক ঘোষিত কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন। ভারতের হয়ে শ্রেয়সের শেষ খেলা ছিল আগস্টের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই। তিনি এখন ঘরোয়া সার্কিটে অ্যাকশনে রয়েছেন, দলীপ ট্রফিতে ইন্ডিয়া ডি-এর নেতৃত্ব দিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+