Irani Cup 2024: রাহানে, শ্রেয়স ও সরফরাজ মুম্বইয়ের পরিত্রাতা, ইরানি কাপে দুরন্ত বোলিং মুকেশের

Irani Cup 2024: ইরানি কাপে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াল রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই। শ্রেয়স আইয়ার অর্ধশতরান করে আউট হলেও শতরানের আশা জাগিয়ে রেখেছেন অজিঙ্ক রাহানে।

কানপুরে ভারতের টেস্ট দলে থাকা সরফরাজকে ছেড়ে দেওয়া হয়েছিল ইরানি কাপে খেলতে। তিনিও অর্ধশতরান হাঁকিয়ে অপরাজিত আছেন। অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে বল হাতে নজর কাড়লেন মুকেশ কুমার।

Irani Cup 2024

বৃষ্টিতে আউটফিল্ড ভিজে থাকায় লখনউয়ের একানা স্টেডিয়ামে খেলা শুরু হতে দেরি হয়। প্রথম দিন সাকুল্যে ৬৮ ওভার খেলা হয়েছে। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন অবশিষ্ট ভারতীয় একাদশের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়।

ঋতুরাজের দলে রয়েছেন অভিমন্য়ু ঈশ্বরন, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ঈশান কিষাণ, ধ্রুব জুরেল, মানব সুতার, সারাংশ জৈন, যশ দয়াল, মুকেশ কুমার ও প্রসিদ্ধ কৃষ্ণ। মুম্বই ইনিংসের তৃতীয় ওভারের প্রথম ও চতুর্থ বলে দুটি উইকেট তুলে নেন মুকেশ। পৃথ্বী শ ৭ বলে ৪ ও হার্দিক তামোরে ৩ বলে শূন্য রানে আউট হন।

ছয় রানে দুই উইকেট হারানোর পর ১১.১ ওভারে ৩৭ রানে মুম্বইয়ের তৃতীয় উইকেটের পতন হয়। আয়ুষ মাত্রে ৩৫ বলে ১৯ রান করে মুকেশের বলে কট বিহাইন্ড হন। ঈশান কিষাণ খেললেও এই ম্যাচে উইকেটকিপিং করছেন জুরেল। সেখান থেকে অবস্থা সামাল দেন শ্রেয়স আইয়ার ও অধিনায়ক অজিঙ্ক রাহানে।

শ্রেয়স অর্ধশতরান করতে নেন ৮০ বল। চতুর্থ উইকেট জুটিতে ১০২ রান ওঠার পর শ্রেয়স যশ দয়ালের শিকার হন। তিনি ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৮৪ বলে ৫৭ রান করেছেন। দিনের শেষে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ২৩৭। রাহানে ৬টি চার ও একটি ছয়ের সাহায্যে ১৯৭ বলে ৮৬ রানে অপরাজিত আছেন।

রাহানে হাফ সেঞ্চুরিতে পৌঁছন ১০৩ বলে। সরফরাজ খানের লাগে ৭০ বল। তিনি অপরাজিত আছেন ৮৮ বলে ৫৪ রানে। মুকেশ ২টি মেডেন-সহ ১৪ ওভারে ৬০ রান খরচ করে তিনটি উইকেট দখল করেছেন। ১টি মেডেন-সহ ১৫ ওভারে ৪৬ রান দিয়ে ১ উইকেট পান যশ দয়াল। প্রসিদ্ধ কৃষ্ণ চারটি মেডেন-সহ ১৪ ওভারে ৩৯ রান খরচ করলেও উইকেট পাননি। মানব সুতার ও সারাংশ জৈনও এখনও অবধি কোনও শিকার তালুবন্দি করতে পারেননি।

চলতি মাসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে নামবে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে যে দল ছিল তাতে খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই। তবু ইরানি কাপের পারফরম্যান্সের দিকে নজর থাকবে নির্বাচকদের। বিশেষ করে অস্ট্রেলিয়া সিরিজের কথা মাথায় রেখে। ক্রিকেটাররাও চাইবেন ইরানিতে নজর কেড়ে জাতীয় দলে জায়গা করে নিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+