Irani Cup 2024: ইরানি কাপ জিতল মুম্বই, অপরাজিত শতরান তনুশ কোটিয়ানের, সেরা সরফরাজ

Irani Cup 2024: দীর্ঘ খরা কাটাল মুম্বই। ১৯৯৭-৯৮ মরশুমের পর ফের জিতল ইরানি কাপ। এই নিয়ে ১৬ বার ইরানি কাপ (পূর্বতন ইরানি ট্রফি)-এর দখল নিল মুম্বই।

প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার পরই মুম্বইয়ের খেতাব জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। লখনউয়ের একানা স্টেডিয়ামের পাটা উইকেটে এদিন দ্বিতীয় ইনিংসে শতরান হাঁকিয়ে অপরাজিত থাকেন তনুশ কোটিয়ান।

Irani Cup 2024

অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বই রঞ্জি ট্রফি জিতেছিল। সেই সঙ্গে চ্যাম্পিয়ন হলো ইরানি কাপে। মুম্বইয়ের প্রথম ইনিংসে ৫৩৭ রানের জবাবে ৪১৬ রানে থামে অবশিষ্ট ভারতীয় একাদশের ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩২৯ তুলে মুম্বই ডিক্লেয়ার করে। অবশিষ্ট ভারত আর খেলতে নামেনি।

আট নম্বরে নেমে তনুশ ১০টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৫০ বলে ১১৪ রান করে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে তিনি ১২৪ বলে ৬৪ করেছিলেন। ১০ নম্বরে ব্যাট করতে নামা মোহিত অবস্থি ৯৩ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। ১২৫ রান ওঠার ফাঁকে মুম্বই ছয় উইকেট খুইয়েছিল। শার্দুল ঠাকুর ২ রানে আউট হলে অষ্টম উইকেটের পতন ঘটে ১৭১ রানে। আর উইকেট ফেলতে পারেনি অবশিষ্ট ভারত।

মুম্বইয়ের দ্বিতীয় ইনিংসে পৃথ্বী শ ১০৫ বলে ৭৬ রান করেনষ আয়ুষ মাত্রে ১৪, হার্দিক তামোরে ৭, অজিঙ্ক রাহানে ৯, শ্রেয়স আইয়ার ৮, সরফরাজ খান ১৭, শামস মুলানি ০ রানে আউট হন। সারাংশ জৈন নেন ৬ উইকেট। মানব সুথার নেন ২ উইকেট।

সরফরাজ খান প্রথম ইনিংসে অপরাজিত দ্বিশতরান হাঁকিয়েছিলেন। ইরানি কাপে দারুণ পারফরম্যান্স করে জাতীয় দলের দরজায় কড়া নাড়তে শুরু করলেন অভিমন্যু ঈশ্বরণ, তনুশ কোটিয়ান। সরফরাজের পাশাপাশি ভারতের হে টেস্ট খেলা ধ্রুব জুরেল জাতীয় দলে জায়গা পাকা করতে চাইবেন।

অজিঙ্ক রাহানের কথায়, ২৭ বছর পর এই ট্রফি জেতার অনুভূতি অসাধারণ। লাল মাটির পিচ ছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামেও এই মাটির উইকেট থাকায় নিশ্চিত ছিলাম পিচ কেমন আচরণ করবে সে ব্যাপারে। গত মরশুমের পাশাপাশি এই ম্যাচেও তনুশ খুব ভালো খেলেছেন। সকলেই নিজেদের প্রস্তুত রেখেছিলেন। রঞ্জি ট্রফির সঙ্গে এই ইরানি কাপও মুম্বইয়ে যাঁরা ক্রিকেটের সঙ্গে জড়িয়ে তাঁদের সকলের।

সরফরাজ বলেন, আমি প্রসেস ফলো করি। সেইমতো প্রস্তুতি নিয়েই ইরানি কাপ খেলতে এসেছিলাম। বাবার তত্ত্বাবধানে কঠোর অনুশীলন চালিয়েছি। বিভিন্ন মাঠে খেললে অভিজ্ঞতা বাড়ে। বিভিন্ন পিচে কীভাবে খেলতে হবে তা ভালো বোঝা যায়। টেস্ট দলের সঙ্গে থেকে নিজেকে আরও উন্নত করার প্রয়াস চালাচ্ছি। এই ট্রফি মুম্বইয়ের সব ক্রিকেটারের।

টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল, তা মানছেন না অবশিষ্ট ভারতের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। তিনি বলেন, প্রথম সেশনে আমরা তিন উইকেট পাই। পরে সরফরাজ খানের সঙ্গে তনুশের ভালো পার্টনারশিপ হয়। শার্দুল ঠাকুরও কিছু মূল্যবান রান (৫৯ বলে ৩৬) যোগ করেন। অভিমন্যু ঈশ্বরণ, ধ্রুব জুরেল আমাদের দলের হয়ে ভালো খেলেছেন। তবে আমাদের লোয়ার অর্ডার মুম্বইয়ের মতো ভালো খেলতে পারেনি। সারাংশ জৈন দ্বিতীয় ইনিংসে ভালো বোলিং করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+