IPL:আইপিএলের পরেই বিরাট-গম্ভীরের সমস্যা মিটে যাবে, আশাবাদী ভাজ্জি, বিরুষ্কার ‘ডে আউট’
গম্ভীর কোহলি বিতর্কে এবার মুখ খুললেন হরভজন সিং। গত কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেটে বিতর্কের দাবানল তৈরি হয়েছে গম্ভীর কোহলির বাকযুদ্ধকে কেন্দ্র করে। এই বিষয়ে এবার মুখ খুলতে শুরু করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। সুনীল গাভাসকর, রবি শাস্ত্রীর পর এই বিষয়ে নিজের মতামত জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংও।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আশাবাদী আইপিএলের পর দুইজনের সমস্যা মিটে যাবে। ভাজ্জি বলেছেন, 'আমি আশাবাদী আইপিএলের পর বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং একে অপরকে জড়িয়ে জড়িয়ে ধরবেন এবং তাঁদের সংঘাত সম্পূর্ণরূপে অবসান হবে।'

অতীতে আইপিএলে শ্রীসন্থকে চড় মেড়ে বড়সড় বিতর্কে জড়িয়ে ছিলেন হরভজন সিং। যা রীতিমতো আলোড়ন ফেলে দেয় ভারতীয় ক্রিকেটে।

এদিকে বিতর্ক থেকে দূরে থাকতে প্রিয়তমার সঙ্গেই সময় কাটাচ্ছেন কোহলি। বুধবার ছিল বিরুষ্কার ডে আউট। শনিবার দিল্লির বিরুদ্ধে নামবেন দু প্লেসিরা। ওয়ার্নারদের সঙ্গে খেলতে যাওয়া কোহলির কাছে হোমকামিং। বুধবার স্ত্রী অনুষ্কার সঙ্গে সোশ্যাল সাইটে একটি ছবি পোস্ট করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। একটি গাড়ির মধ্যে দেখা গিয়েছে তাঁদের। একটি গোল গলা ধূসর টি-শার্টে দেখা যায় বিরাটকে। কালো প্যান্ট এবং কালো জ্যাকেটে অনুষ্কা। মাথায় কালো টুপি।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে বিরাট অনুষ্কার পুজো দেওয়ার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ধুতি পরে, কাঁধে শাল জড়িয়ে, মাথায় তিলক লাগিয়ে মন্দিরের ভিতর পুজো দিচ্ছেন কোহলি। সঙ্গে অনুষ্কাও । তাঁর পরনে শাড়ি।












Click it and Unblock the Notifications