IPL:জমে উঠেছে অরেঞ্জ ক্যাপের লড়াই, দৌড়ে রয়েছেন কোন ব্যাটসম্যানরা?
আইপিএলের প্রথম পর্বের খেলা শেষ। দ্বিতীয় রাউন্ডের একটি করে ম্যাচ করা খেলা হয়ে গিয়েছে সব দলেরই। এমকি অনেকদলই দুটি ম্যাচ ও খেলে ফেলেছে। এই পরিস্থিতিতে জমে উঠেছে লিগের লড়াই। শুধু কী সাপ লুডোর পয়েন্ট টেবলে উঠা পড়া। সঙ্গে রয়েছে অরেঞ্জ এবং পার্পল ক্যাপেরও জমজমাট লড়াই।
আইপিএলে ট্রফি জয়ের লড়াইয়ের মতোই আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকে অরেঞ্জ এবং পার্পল ক্যাপও। প্রতি ম্যাচের পরই পয়েন্ট টেবল, অরেঞ্জ এবং পার্পল ক্যাপের তালিকায় বদল হয়ে থাকে। রবিবারের পর উল্কার গতিতে কমলা টুপির দৌড়ে ঢুকে পড়েছেন যশস্বী জয়সওয়াল।

Player of the Match because all of Wankhede was stunned tonight! 💗👏 pic.twitter.com/dwlQaVboln
— Rajasthan Royals (@rajasthanroyals) April 30, 2023
আজ সন্ধ্যায় নিজের হারানো তাজ পুনরুদ্ধারে নামছেন ফাফ দু প্লেসি। আজই হয়তো ফের অরেঞ্জ ক্যাপ নিজের তখলে নিয়ে নিতে পারেন আরসিবি ব্যাটসম্যান।আট ম্যাচে দু প্লেসির সংগ্রহ ৪২২ রানআট ম্যাচের মধ্যে পাঁচটি অর্ধশতরান। দু প্লেসির সর্বোচ্চ রান৮৪। অরেঞ্জ ক্যাপের দৌড়ে দুইয়ে রয়েছেন তিনি।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও যশস্বীর ব্যবধান মাত্র ৬ রানের। ফলে বলা যেতেই পারে বিরাট কোনও অঘটনা না ঘটলে আজ ফের হাত বদল হতে চলেছে কমলা টুপির।


অরেঞ্জক্যাপের দৌড়ে নিজেকে রাখতে হলে আজ কিন্তু ব্যাট হাতে বড় রান করতেই হবে কিং কোহলিকে।
এবার দেখা যাক পার্পল ক্যাপের লড়াই।১৭ উইকেট নিয়ে আপাতত পার্পল ক্যাপের মালিক সিএসকে পেসার তুষার দেশপাণ্ডে। ১৫ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অর্শদীপ সিং। গুজরাত দলের তারকা পেসার শামিও আছেন লড়াইয়ে। শামির দখলে ১৪ উইকেট।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications