IPL: গুজরাতের বিরুদ্ধে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত মুম্বইয়ের

আজ ঘরের মাঠে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্স মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্সের। নিজেদের শেষ ম্যাচে অবিশ্বাস্য জয় পেয়ে হার্দিক পান্ডিয়ারা বেশ আত্মবিশ্বাসী।অন্যদিকে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফেরার লড়াই মুম্বইয়ের কাছে।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। টস জিতে রোহিত বলেন, 'বেশীর ভাগ সময় এই উইকেটে একটা আর্দ্রতা থাকে।আমাদের দলে দুটি পরিবর্তন হয়েছে।'

১

অপরদিকে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম দুটি ম্যাচে হারার পর টানা তিনটি ম্যাচ জেতে। টানা তিন ম্যাচ জয়ের পর নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে হেরে কিছুটা চাপে রয়েছে রোহিত শর্মার মুম্বাই। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে মু্ম্বই। আজকের ম্যাচ তাদের জন্য অত্যন্ত গুরুত্বুপূর্ণ। এই ম্যাচে নজর থাকবে অর্জুন তেন্ডুলকরের দিকে।

২

গতবারের চ্যাম্পিয়নদের বোলিং লাইন আপ বেশ শক্তিশালী। রশিদ খান, মহম্মদ শামি, নূর আহমেদদের ওপর দায়িত্ব থাকবে মুম্বই ব্যাটারদের অল্প রানের মধ্যে বেঁধে ফেলার। ব্যাট হাতে গত ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে বেশ সাদামাটা দেখিয়েছে গুজরাতকে।আজকের ম্যাচে তাই বড় পরীক্ষা গুজরাত ব্যাটসম্যানদের।
তবে গুজরাত টাইটান্সের ওপেনিং জুটি ক্লিক করছে না। মাঝের ওভারে রান তোলার গতিও কমে যাচ্ছে। গুজরাত টাইটান্স ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রয়েছে।

গুজরাত দলে কোনও চোট আঘাতের সমস্যা নেই, তার উপর টিম গেমই এই দলের সব থেকে বড় প্লাস পয়েন্ট। শুভমন গিলের মতো ওপেনার রয়েছে,সঙ্গে রাহুল তেওটিয়ার মতো কুল ফিনিশার।রশিদ খান, মহম্মদ শামির মতো বোলার এই দলের অন্যতম শক্তি।

আহমেদাবাদের পিচে বিশাল বড় রানের ম্যাচ হওয়ার সম্ভাবনা খুব বেশি নেই। ১৭০ থেকে ১৮০ রানের মধ্যেই হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার সম্ভাবনা।

গুজরাট টাইটান্স একাদশ: ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর,ডেভিড মিলার,রাহুল তেওয়াটিয়া অভিনব মনোহর,, রশিদ খান, নূর আহমেদ,, মহম্মদ শামি, মোহিত শর্মা

পরিবর্ত- জোস লিটল, দাশুন সনকা,সাই কিশোর, কেএস ভরত, শিবম মাভি।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষান, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, নেহাল ওয়াহেদিয়া, রাইলে মেয়ারডিথ, পীযুষ চাওলা, কুমার কার্তিকেয়, অর্জুন তেন্ডুলকার, জেসন বেহরেনডর্ফ

পরিবর্ত- জোস লিটল, দাশুন সনকা,সাই কিশোর, কেএস ভরত, শিবম মাভি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+