আইপিএল: পঞ্জাবের নেতার দায়িত্ব থেকে সরানো হতে পারে অশ্বিনকে, নতুন নেতা হওয়ার দৌড়ে রাহুল
পঞ্জাবের অধিনায়কের পদ থেকে রবিচন্দ্রন অশ্বিনকে সরানো হতে পারে! মুম্বই এর সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে, পঞ্জাব দলে ভারতীয় স্পিনারকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হতে চলেছে।
পঞ্জাবের অধিনায়কের পদ থেকে রবিচন্দ্রন অশ্বিনকে সরানো হতে পারে! মুম্বই এর এক সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে, পঞ্জাব দলে ভারতীয় স্পিনারকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। ফ্র্যাঞ্চাইজি কতৃপক্ষ অবশ্য এখনও চূড়ান্ত কিছুই জানায়নি। রবিবার সিদ্ধান্ত নিয়ে বিবৃতি দিতে পারে কিংস ইলেভেন পঞ্জাব।

সেক্ষেত্রে অশ্বিনকে অধিনায়কত্ব থেকে সরানো হলে প্রীতির কিংস ইলেভেন পঞ্জাব দলে নতুন নেতার দৌড়ে সবার আগে এগিয়ে লোকেশ রাহুল। মনে করা হচ্ছে, রাহুলের হাতে দলের ব্য়াটন তুলে দিতে পারেন প্রীতি।
অন্যদিকে শুধু নেতৃত্ব থেকেই নয়, দল থেকে ছাঁটাই হতে পারেন অশ্বিন। ২০১৮ সালে ৭.৬ কোটি টাকায় অশ্বিনকে দলে নেওয়া হলেও অধিনায়ক হিসেবে অশ্বিনের পারফর্ম্যান্স ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্টের মনে ধরেনি।
২০১৯ এর আইপিএলে ১৪ ম্যাচে মাত্র ৬টিতে জয়। পয়েন্ট টেবিলে ৬ নম্বরে শেষ করে দল। ২০১৮ সালে পয়েন্ট তালিকায় আরও একধাপ নিচে শেষ করেছিল পঞ্জাব। শোনা যাচ্ছে ২০২০-র আইপিএলে সৌরভ গঙ্গোপাধ্যায় মেন্টরশিপে দিল্লি ক্যাপিটালস দলে অশ্বিনকে খেলতে দেখা যেতে পারে।
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ক্যারিবিয়ান সফরে রয়েছেন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications