IPL:ক্লাসেন, অভিষেক শর্মার অর্ধশতরান, দিল্লিকে ১৯৮ রানের টার্গট দিল হায়দরাবাদ
শনিবারের আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ।নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৭ রান তুলল হায়দরাবাদ।
এই ম্যাচে ব্যাটিং শক্তি মজবুত করতে প্রিয়ম গর্গকে প্রথম একাদেশ আনেন দিল্লি ক্যাপিটালস।সানরাইজার্স হায়দরাবাদ থেকে চোটের কারণে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। অরেঞ্জ আর্মিতে আকিল হোসেনের অভিষেক হল।

দুই উইকেট হারিয়ে শুরুতেই রীতিমতো চাপে পড়ে যায় কমলা বাহিনী। কিন্তু কঠিন সময়ে দলের হাল ধরলেন অভিষেক শর্মা। ২৫ বলে অর্ধশতরান করে ফেলেন হায়দরাবাদের এই ব্যাটসম্যান।

এরপর পর পর দুই উইকেট হারাল হায়দরাবাদ। বল হাতে প্রথমে মার্করাম তারপর হ্যারি ব্রুককে ফেরালেন মার্শ। দুটি ক্যাচই তালুবন্দি করলেন অক্ষর প্যাটেল। বোলিংয়ে পরিবর্তন করে প্রতিপক্ষকে চাপে ফেলে দিলেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
Aiden Markram ✅
— IndianPremierLeague (@IPL) April 29, 2023
Harry Brook ✅
Two wickets in no time, courtesy of Mitchell Marsh 😎
Follow the match ▶️ https://t.co/iOYYyw2zca #TATAIPL | #DCvSRH pic.twitter.com/VnnBPmm6gY
এরপর ক্লাসেনের সঙ্গে জুটি গড়ে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অভিষেক। শেষ পর্যন্ত অভিষেক শর্মাকে ফেরালেন অক্ষর প্যাটেল। ৩৬ বলে ৬৭ রান করে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন হায়দরাবাদের ওপেনার।
Big wicket alert 🚨
— IndianPremierLeague (@IPL) April 29, 2023
Abhishek Sharma's promising 67-run knock comes to an end.@akshar2026 with the wicket and captain @davidwarner31 with the catch 🙌🏻
Follow the match ▶️ https://t.co/iOYYyw2zca #TATAIPL | #DCvSRH pic.twitter.com/PnJrt15hG0
ক্লাসেনের সঙ্গে জুটি গড়েন আব্দুল সামাদ। কিন্ত অভিষেক শর্মা ফিরতেই রানের গতি স্লথ হয়। তবে দিল্লির স্পিনারদের বিরুদ্ধে খুব একটা আক্রমণাত্বক না হলেও পেসারদের বিরুদ্ধে হাত খোলেন এই দুই ব্যাটসম্যান।
ক্লাসেনের ব্যাটে ভর করেই বড় রানের দিকে এগোতে থাকে হায়দরাবাদ।এই ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার রান পূর্ণ করলেন ক্লাসেন। শেষ পর্যন্ত দিল্লি ব্যাটসম্যান অর্ধশতরান করলেন। তাঁর ব্যাটে ভর করেই বড় রান তুলল কমলা বাহিনি।
২১ বলে ২৮ রান করে মার্শের বলে আউট হলেন সামাদ। দিল্লির হয়ে বল হাতে মার্শ ৪ উইকেট নিলেন। ২০ ওভার শেষে হায়দরাবাদের স্কোর তুলল ১৯৭।

দিল্লি ক্যাপিটালস আইপিএলের এই মরশুমে সাতটি ম্যাচ খেলেছে যেখানে তারা দুটি ম্যাচ জিততে পেরেছে। অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদও চলতি টুর্নামেন্টে সাতটি ম্যাচ খেলেছে যেখানে তারাও দুটি ম্যাচ জিতেছে।












Click it and Unblock the Notifications