IPL:রশিদদের দুরন্ত বোলিং, মুম্বইকে হারাল গুজরাত

ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল গুজরাত টাইটান্স।রোহিত শর্মার দলকে ৫৫রানে হারিয়ে আইপিএলে জয়ের ধারা বজায় রাখল হার্দিক ব্রিগেড। পর পর দুই ম্যাচে হারতে হল মুম্বইকে।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেরোহিত শর্মা। মু্ম্বই দলে দুটি পরিবর্তন হয়েছে।প্রথম একাদশে পরিবর্তন হয় গুজরাতেরও।নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান তুলল গুজরাত টাইটান্স।অর্ধশতরান করেন গিল। ৩৪ বলে ৫৬ রান করে কুমার কার্তিকেয়-র বলে আইট হলেন গুজরাতের এই তারকা ব্যাটসম্যান।

১

প্রথম দিকের চাপ সামলে দুরন্ত ব্যাটিং করলেন ডেভিড মিলার , অভিনব মনোহররা। ২১ বলে ৪২ রান করে আউট হলেন মনোহর।এরপর ব্যাট হাতে বিধংস্বী ফর্মে দেখা যায় ডেভিড মিলার ও রাহুল তেওটিয়াকে। ২২ বলে ৪৬ রান করেন মিলার। ৫ বলে ২০ রান করেন তেওটিয়া। মুম্বইয়ের হয়ে ২ উইকেট নেন চাওলা।১ উইকেট পান অর্জুন তেন্ডুলকর।

বিরাট রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই হার্দিক পান্ডিয়ার বলে ২ রান করে আউট হলেন মুম্বই অধিনায়ক। হার্দিক পান্ডিয়ার বলে সাজঘরে ফিরলেন হিটম্যান।

২

পাওয়ার প্লে-তে খুব রান তুলতে পারেনি মু্ম্বই দল। এরপরই শুরু রশিদের ঘূর্নি। পর পর ফেরালেন ঈশান কিষান এবং তিলক ভার্মাকে। ৩১ রান করলেন ঝাড়খণ্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান। পরিবর্ত হিসাবে নামা তিলক ২ রান করেই আউট হলেন।ক্যামরুন গ্রিন ছন্দ পেয়েও বেশী রান করতে পারলেন না। ৩৩ রান করেই নূর আহমেদের বলে আউট হলেন মুম্বই দলের তারকা ব্যাটসম্যান।


শূণ্য রানে টিভ ডেভিডকে আউট করে গুজরাত দলে বড় ধাক্কা দিলেন নূর। ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই সময়ই দলের হাল ধরেন সূর্যকুমার যাদব এবং নেহাল। পাল্টা আক্রমণে গিয়ে রানের গতিকে বাড়াতে থাকেন এই দুই মুম্বই ব্যাটসম্যান।


কিন্তু এই ম্যাচে বল হাতে দুরন্তে ছন্দে ছিলেন নূর আহমেদ। ২৩ রানের মাথায় সূর্যকে আউট করলেন গুজরাত দলের এই স্পিনার।এরপর নেহাল এবং চাওলা জুটি মরিয়া চেষ্টা চালাতে থাকে।কিন্তু কাজের কাজ করতে পারলেন না কোনও মুম্বই ব্যাটসম্যানই। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৫২রানেই থামল মুম্বইয়ের ইনিংস।নূর ওভারে চার ওভারে ৩৭ রান দিয়ে তিন উইকেট নিলেন, রশিদ খান পেলেন ২ উইকেট।

3


আজ আইপিএলের ১৫০তম ম্যাচ খেলতে নামনেল ঋদ্ধি-শামি। মাঠে টিম মিটিংয়ের সময় পাপালির হাতে স্মারক তুলে দেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। পাশাপাশি ১৫০তম ম্যাচ খেলতে নাম‌লেন মহম্মদ শামিও। দুই বঙ্গ তারকা একইদিনে মাইলস্টোন ম্যাচ খেলতে নামলেন।এই ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বুমরাহ।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+