IPL: মুম্বই শিবিরে বড় ধাক্কা! ছিটকে গেলেন আর্চার, কে হলেন বিকল্প?

আরসিবির বিরুদ্ধে খেলতে নামার আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। এই মরসুমে আইপিএল অভিযান সমাপ্ত হয়ে গেল জোফ্রা আর্চারের।মুম্বই ইন্ডিয়ান্স আর্চারের পরিবর্তে ক্রিস জর্ডনকে দলে নিয়েছে। মঙ্গলবার একটি বিবৃতির মাধ্যমে আর্চারের বিকল্প জর্ডনের নাম ঘোষণা মুম্বই টিম।

আর্চার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চলতি মরসুমে পাঁচটি ম্যাচ খেলেছেন। নিয়েছেন দুটি উইকেট। তারপরেই তিনি পুরনো চোটের সমস্যায় ভুগতে থাকেন। সূত্র মারফত জানা যায় কনুইয়ে অস্ত্রোপচার করতে হবে তাঁকে। তাই এই বছর ব্রিটিশ পেসারকে আর আইপিএলে খেলতে দেখা যাবে না।

১

কনুইয়ের চোট তারকা এই ইংরেজ বোলারকে দীর্ঘ দুই বছর ধরে ভুগিয়ে যাচ্ছে। ২০২১ সালে তিনি চোট পান। এরপর থেকে ক্রমাগত চোটের সমস্যা ভুগিয়ে চলেছে ইংল্যান্ডের তারকা পেসারকে।

বুমরাহের বিকল্প হিসাবে আর্চারের উপরই ভরসা রেখেছিল মম্বই টিম ম্যানেজমেন্ট। কিন্তু তাদের সেই পরিকল্পনা এবার জোর ধাক্কা খেল। গোটা মরসুমে আর্চারের ঠিক মতো সার্ভিস পাওয়া গেল না। ফলে অনেকটাই দুর্বল হয়েছে মুম্বই দলের পেস অ্যাটাক।


এবারের আইপিএলের মিনি নিলামে ইংল্যান্ডের ফাস্ট বোলার ক্রিস জর্ডনকে অবিক্রিত ছিলেন এবং তাকে নিয়ে বিডও করেনি কোন দল। কিন্তু এখন আর্চারের চোটের কারণে আবারও আইপিএলে ফিরেছেন তিনি। মুম্বই দলের সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, 'এই মরসুমের বাকি ম্যাচগুলির ক্ষেত্রে জর্ডন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবে। জোফ্রা আর্চারের পরিবর্তন হিসাবে জর্ডনকে দলে নেওয়া হয়েছে। আর্চার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীনে নিজের চোট সারিয়ে তোলার লক্ষ্যে ইংল্যান্ডে ফিরে যাবে।'

২

অন্যদিকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, 'খেলার সময় অস্বস্তিবোধ করছে জোফ্রা আর্চার। আশা করা হচ্ছে ও দ্রুত ফিট হয়ে উঠবে। তবে আপাতত ওর পক্ষে খেলা চালিয়ে যাওয়া কঠিন। সেই কারণেই আর্চারকে ইংল্যান্ডে ফিরিয়ে আনা হচ্ছে। ও দ্রুত ফিট হয়ে ওঠার জন্য পর্যাপ্ত বিশ্রাম নেবে। তারপরই রিহ্যাব শুরু হবে। চলতি সপ্তাহেই ব্রিটেনে ফিরবেন আর্চার।'

চলতি বছর অ্যাসেজ তারপর রয়েছে বিশ্বকাপ। দলের অন্যতম সেরা পেসারকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।.

৩

আজ সন্ধ্যায় ঘরের মাঠে হাইভোল্টেজ ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অর্থাত্ রোহিত বনাম বিরাট। প্লে অফের সরণিতে ঢুকে পড়তে হলে দুই দলের কাছেই জয় ছাড়া বিকল্প নেই।১০ ম্যাচ খেলে দুই দলের পয়েন্টই ১০।তবু রান রেটের বিচারে এক কদম এগিয়ে আছে ব্যাঙ্গালোর। দু প্লেসিরা রয়েছে ৫ নম্বরে, অন্যদিকে ছয় ‌নম্বরে রয়েছে মু্ম্বই।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+