আইপিএল ৮ : আজ ইডেনে লড়াই গম্ভীর বনাম কোহলির, অ্যাডভান্টেজ নাইট রাইডার্স
কলকাতা, ১১ এপ্রিল : আজ ইডেনে আইপিএলের পঞ্চম ম্যাচে মুখোমুখি নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হাইভোল্টেজ এই ম্যাচ ঘিরে সকাল থেকেই উন্মাদনা চোখে পড়েছে ইডেন চত্বরে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে না নামতেই ক্রিকেটপ্রেমীদের ঢল নামবে ইডেনের গ্যালারিতে।
প্রথম ম্যাচে হেভিওয়েট মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর এবার সামনে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই দলে যারা রয়েছেন তাঁরা একাই যে কোনও ম্যাচ বিপক্ষকে হারিয়ে দিতে পারেন। কোহলি নিজে, সঙ্গে ক্রিস গেইল, এবি ডেভেলিয়ার্সের মতো ভয়ঙ্কর সব খেলোয়াড়রা। এদেঁর যেকোনও একজনের ব্যাট চলা মানে কপালে দুঃখ রয়েছে মর্নি মর্কেলদের কপালে।

আর সেটা জানেন বলেই ওসবের ধার ধারছে না নাইট টিম ম্যানেজমেন্ট। বরং নিজেদের শক্তির উপরই ভরসা করে রয়্যালস চ্যালেঞ্জার্সকে গঙ্গাবক্ষে ভাসান দিতে চাইছেন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর।
এবারের ইডেনের উইকেটে ভালো পেস ও বাউন্স রয়েছে। সেটাকেউ কাজে লাগিয়ে প্রথমদিকে বাজিমাত করতে চাইছেন মর্নি মর্কেল, বিনয় কুমাররা। এরপর নারিন অস্ত্রে বিপক্ষকে ঘায়েল করার প্ল্যান বি রয়েছে গম্ভীরের হাতে।
এদিনও কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সন্ধ্যার পর। ফলে টসে জিতলে পরে ব্যাট করতে চাইছে নাইটরা। আগের ম্যাচে মুম্বইকে হারানোর পর আত্মবিশ্বাসে ভরপুর মনীশ পান্ডেরা। আর বিরাটরা আজই প্রথম নামছেন এবারের মরশুমে। তাই আজকের ম্যাচে অ্যাডভান্টেজ নাইট রাইডার্স। তবে শেষ হাসি কে হাসে তা ম্যাচের ফলাফলেই বোঝা যাবে।
কলকাতা নাইট রাইডার্স
গৌতম গম্ভীর, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, পীষূষ চাওলা, ইউসুফ পাঠান, শাকিব আল হাসান, মর্নি মর্কেল, উমেশ যাদব, মনীশ পান্ডে, প্যাট কামিন্স, রায়ান টেন ডেসকাটে, সূর্যকুমার যাদব, আন্দ্রে রাসেল, বীর প্রতাপ সিং, কুলদীপ যাদব, ব্যাড হগ, সুমিত নারওয়াল, শেলডন জ্যাকসন, আদিত্য গারওয়াল, কেসি কারিওয়াপ্পা, বৈভব রাওয়াল, আজহার মাহমুদ, জোহান বোথা
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
বিরাট কোহলি, এবি ডেভেলিয়ার্স, ক্রিস গেইল, মিচেল স্টার্ক, নিক ম্যাডিনসন, বরুণ অ্যারন, অশোক দিন্দা, হর্শল প্যাটেল, বিজয় জোল, আবু নেচিম, সন্দীপ ওয়ারিয়ের, যোগেশ তাকাওয়ালে, জুভেন্দ্র চাহাল, রিলি রুসৌ, ইকবাল আবদুল্লা, মনবিন্দর বিসলা, মনদীপ সিং, দীনেশ কার্তিক, এস বদ্রীনাথ, ড্যারেন স্যামি, শ্যেন অ্যাবট, অ্যাডাম মিলনে, ডেভিড ওয়েইসে, সরফরাজ খান, জলজ সাক্সেনা












Click it and Unblock the Notifications