মুম্বই ইন্ডিয়ানসকে ৪১ রানে হারিয়ে আইপিএল যাত্রা শুরু কেকেআর-এর

এই প্রথমবার ভারতের বাইরে আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল। ফলে সব দলের ক্ষেত্রে একটাই লাভ যে কোনও খেলোয়াড়ই নিজের শহরের মাঠে খেলার সুবিধা পাবেন না। যদিও আজকের কলকাতার াইটদের জয়ের পিছনে হাত দুই বিদেশীরই। ব্যাট হাতে জ্যাক ক্যালিসের অনবদ্য ৭২ এবং বল হাতে নারিনের ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট তুলে নেওয়া যে ম্যাচকে নাইটের ঝুলিতে এনে দিয়েছে তা বলাই বাহুল্য।
অনবদ্য ৭২ রান করে এদিনের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জ্যাক ক্যালিস
টসে জিতে ব্যাটিং বেছে নেন কেকেআর-এর অধিনায়ক গৌতম গম্ভীর। গত বছরের বিজয়ী দল হওয়ার সৌজন্যে মুম্বই ইন্ডিয়ানস এদিন দর্শকের ফেভারিট ছিলেন। কিন্তু শেষ রাতে বাজি অবশ্য মেরে দিয়েচে শাহরুখের কেকেআর। মুম্বইকে অল আউট করতে না পারলেও রান আটকেই জয় ছিনিয়ে নেয় নাইট রাইডার দল।
ব্যাট হাতে শুরুটা ধীরে করলেও শেষের দিকে মারমুখী জ্যাক ক্যালিসই যে রানটাকে একধাক্কায় অনেকটা বাড়িয়ে দেন। আজকের ম্যাচে সবথেকে বেশি ছয় ক্যালিসের ব্যাট থেকেই বেরিয়েছে। পর পর তিনটে ওভারে গড়ে ১৫ রান নেন ক্যালিস ও মনীশ জুটি। মনীশের কথা এখানে না বললেওনয়। তিনি যোগ্য সঙ্গত দিয়েছেন ক্যালিসকে। মনীশ আউট হওয়ার পর আউট হন ক্যালিস। এর পর একে একে আউট হন ভারতীয় ব্যাটসম্যানরা। কিন্তু ততক্ষণে স্কোরবোর্ড বলছে মুম্বই ইন্ডিয়ানসের জন্য কেকেআর ১৬৪ রানের লক্ষ্যমাত্রা তৈরি করে দিয়েছে।
এদিকে কেকআর এর রানের জবাবে ব্যাট করত নেমে শুরুটা ভালই করেছিল মুম্বই ইন্ডিয়ানসের ওপেনাররা। কিন্তু সুনীল নারিনের স্পেল শুরু হতেই বিপদ ঘনায় বিরোধী শিবিরে। বল কোন দিক দিয়ে যাচ্ছে ঠাহরও করতে পারছিলেন না ব্যাটসম্যানরা। স্পিনারবান্ধব পিচ এদিন নারিনের পক্ষে কাজ করেছে। তবে এদিনের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জ্যাক ক্যালিস। এদিনের ম্য়াচের টার্িং পয়েন্ট ৩৪ রানে থাকা জ্যাক ক্যালিসের ক্যাচ মালিঙ্গার হাত থেকে ফসকে যাওয়া। এর পরেই মারমুখী হয়ে ওঠেন ক্যালিস












Click it and Unblock the Notifications