IPL 2024: বাড়তে পারে টাকার অঙ্ক, একাধিক চমক থাকতে পারে আইপিএল মিনি নিলামে
IPL 2024: ভারতের ক্রিকেটাররা বছর শেষে যখন প্রোটিয়া সফরে যাবেন, তখন দেশের মাটিতে অনুষ্ঠিত হবে আগামী বছরের আইপিএলের নিলাম। বিসিসিআই-এর এখন পাখির চোখ শুধুই ঘরের মাঠে দারুণ ভাবে বিশ্বকাপ আয়োজন করার দিকে। বিশ্বকাপ আয়োজনের মধ্যেই আইপিএলও ভাবনায় ঢুকে পড়েছে বোর্ড কর্তাদের। মিনি নিলামেও থাকতে পারে একাধিক চমক।
তবে এবার কিন্তু মেগা নিলাম হবে না। মিনি নিলাম হবে। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, বিসিসিআইয়ের আলোচনার স্তরে রয়েছে পরিবর্তন গুলি। গত বারের নিলামে বাজেট ছিল ৯৫ কোটি। এ বার তা বেড়ে হচ্ছে ১০০ কোটি। পাশাপাশি প্লেয়ার রিটেনশনের ক্ষেত্রে কোনও ক্যাপ নেই। পাশাপাশি নিদিষ্ট সংখ্যাও তুলে দেওয়া হচ্ছে।

আইপিএল মিনি নিলামের আর্থিক পরিমাণের যে কথা তাতে শোনা যাচ্ছে তাতে এবার ফ্রাঞ্চাইজিগুলির পার্সে থাকতে পারে ১০০ কোটি টাকা। আইপিএল ২০২৪ নিলামে, ফ্র্যাঞ্চাইজি হিসাবে সুপারস্টারদের জন্য ৯৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা করা হয়েছে। এবারের আইপিএল নিলাম একটি মিনি নিলাম যেখানে নিলামের সংখ্যার কোনও সীমা নাও থাকতে পারে।
বিসিসিআইয়ের এক আধিকারিক সংবাদমাধ্যমকে বলেছেন, 'এখন বোর্ডের ফোকাসে বিশ্বকাপ এবং প্রতিটি খুঁটিনাটি বিষয় দেখার পরই পরে আমরা আইপিএলের দিকে দেখব। বিশ্বকাপের পর এই বিষয়ে তারিখ নির্ধারণ করব।'

আইপিএলের চূড়ান্ত তারিখ এবং ভেন্যু ঘোষণা করা হবে বিশ্বকাপের পরে। সম্ভবত ডিসেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে নিলাম অনুষ্ঠিত হতে পারে। তবে এ নিয়ে আইপিএলের পরের বৈঠকে আলোচনা হবে।
কবে হতে পারে আইপিএলের মিনি নিলাম? এই প্রসঙ্গে বোর্ডের কর্তাটি জানিয়েছেন, 'এটি সম্ভবত ডিসেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। তবে এ নিয়ে পরে আইপিএলের বৈঠকেই আলোচনা হবে। এটা অবশ্যই বড়দিনের আগে হবে না। আমরা সবার জন্য একটি উপযুক্ত তারিখ খুঁজে বের করার চেষ্টা করব।'
২০২৩ সালের আইপিএলের মিনি নিলাম হয়েছিল কোচিতে, ২০২২ সালের ২৩ ডিসেম্বর। সেই সময় ছুটির মরসুম বলে বিসিসিআই নিলামের জন্য হোটেল বুক করতে গিয়ে সমস্যায় পড়েছিল। একাধিক ফ্র্যাঞ্চাইজি বিদেশি কোচ ভারতে সেই সময় ছিলেন না। ফলে তাঁরা অনলাইনে নিলামে উপস্থিত হয়েছিলেন। সেই সব দিকগুলি মাথায় রেখেই এবারের নিলামের দিনক্ষণ বাছতে চলেছে আইপিএল গর্ভনিং কাউন্সিল।

আইপিএল-২০২৪ এর নিলামের দিনক্ষণ চূড়ান্ত হবে ওডিআই বিশ্বকাপের পর। ভেনু হিসেবে মুম্বই, জয়পুর, আমেদাবাদ কোচির পাশাপাশি উঠে এসেছে কলকাতার নামও। কয়েক বছর আগেই আইপিএল নিলামের আসর বসেছিল মহানগরীতে। বিশ্বকাপের পর শীতের তিলোত্তমায় বসবে নিলামের মেগা আসর? উত্তর দেবে সময়ই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications