রিঙ্কুকে অভিনন্দন শ্রেয়সের, নায়ককে শুভেচ্ছা শাহরুখ কন্যা সুহানার

চোটের জন্য মাঠে দলকে নেতৃত্ব দিতে পারছেন না, কিন্তু শ্রেয়স আইয়ারের মন পড়ে আছে নাইট শিবিরেই।চোট ছিটকে না দিলে এবারও নাইট রাইডার্সের নেতৃত্বে দেখা যেত শ্রেয়সকেই। কিন্তু দুভার্গ্য , চোটের জন্য গোটা আইপিএলেই খেলা হবে না কেকেআর অধিনায়কের।

তবে কেকেআরে না থেকেও প্রবলভাবেই আছেন শ্রেয়স আইয়ার। চোটের জন্য মাঠে যেতে না পারলেও টিভিতে বসেই নিজের দলের খেলা দেখছেন শ্রেয়স। ব্যতিক্রম হয়নি গুজরাত টাইটান্স ম্যাচও। রবিবার মোতেরায় রিঙ্কু সিংয়ের অবিশ্বাস্য ইনিংস টিভির পর্দাতেই দেখলেন নাইটদের ঘোষিত অধিনায়ক। মাঠে থাকলে অবশ্যই বুকে জড়িয়ে ধরতেন নায়ক রিঙ্কুকে। তবে ম্যাচ শেষে ভিডিও কলেই সতীর্থকে অভিনন্দন জানালেন শ্রেয়স আইয়ার।

shreyas

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মারকাটারি ইনিংস খেলেছেন রিঙ্কু সিং। গোটা নাইট শিবির মজেছে রিঙ্কু ম্যাজিকে। দূরে থাকলেও শ্রেয়সের মন পড়ে আছে নাইট রাইডার্স দলেই। তাই ম্যাচ শেষে ভিডিও কলেই অভিনন্দন জানালেন রিঙ্কু সিংকে। শ্রেয়সের মুখে শোনা গেল রিঙ্কু ভাইয়া জিন্দাবাদের স্লোগান। দলের খেলায় তিনি যে কতটা খুশি সেটা শ্রেয়সের অভিব্যক্তি থেকে স্পষ্ট হয়ে যায়। অধিনায়ককে পাল্টা ধন্যবাদ জানিয়ে রিঙ্কু বলেন,' সবকিছুই ভগবানের পরিকল্পনা।'


এই ভিডিও কলে রিঙ্কুর সঙ্গে ছিলেন নাইটদের ভারপ্রাপ্ত অধিনায়ক নীতীশ রানাও। শ্রেয়সকে নীতীশ বলেন, 'রিঙ্কু আমাকে কথা দিয়েছে এ বছর আমরা কাছে গিয়েও খালি হাতে ফিরব না ।' রিঙ্কু নীতীশের সঙ্গে শ্রেয়সের ভিডিও কলের এই মুহূর্ত সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল।

rinku

একরাশ প্রত্যাশা নিয়ে গত বছর শ্রেয়স আইয়ারকে দলে নিয়েছিল নাইট রাইডার্স। অধিনায়কত্বের ভারও ছিল তার হাতে। কিন্তু সেভাবে সাফল্য দিতে পারেনি দলকে। এবারও তিনি ছিলেন কেকেআরের ঘোষিত অধিনায়ক। কিন্তু বিধি বাম চোট পেয়ে গোটা আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।ক্যাপ্টেন হয়েছেন নীতীশ রানা।

প্রথম ম্যাচে হারলেও সেই দুটি ম্যাচে রানা বুঝিয়ে দিয়েছেন তিনি অধিনায়কত্বের জন্য একেবারেই প্রস্তুত। টিম ম্যানেজমেন্ট তার উপর আস্থা রেখে ভুল করেনি। আর রানার অধিনায়কত্বই যেন আরও বেশি ঝলসে উঠলেন রিঙ্কু সিং। রিঙ্কু রানা যুগলবন্দী এখন কেকেআরের সুখী সংসারের অন্যতম ইউএসপি।

rinku

রিঙ্কুকে নিয়ে উচ্ছসিত দলের মালিক শাহরুখ খান। কিং খান অভিনব টুইট করেছেন রিঙ্কুকে নিয়ে। যেখানে পাঠানের জায়গায় রিঙ্কুকে বসানো হয়েছে।শুধু কর্ণধার শাহরুখ নয় তার কন্যা সুহানা এবং আরিয়ান খান রিঙ্কু সিংকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+