IPL2023 ক্রিকেটের নন্দন কাননে শার্দুল গর্জন, আইপিএলে নতুন রেকর্ড গড়লেন নাইট অল রাউন্ডার

রাসেলের মঞ্চে শার্দুল গর্জন । বৃহস্পতিবারে সন্ধ্যায় ইডেন মাতিয়ে দিলেন শার্দুল ঠাকুর ।কঠিন সময় নাইটদের ত্রাতা হলেন ভারতীয় দলের এই তারকা অলরাউন্ডার। তার ব্যাট থেকে এল ২৯ বলে ৬৮ রান।শার্দুলের ব্যাটে ভর করেই ইডেনে রানের রাস্তায় ফিরল কেকেআর।

ইডেনে যখন ব্যাট করতে নামলেন তখন ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে কেকেআর। সেখান থেকেই একার কাঁধে দায়িত্ব নিয়ে দলকে টেনে বার করলেন। আইপিএলে ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে দ্রুততম অর্ধশতরান করে ফেললেন। কুড়ি বলেই অর্ধশতরান পূর্ণ করলেন এই নাইট তারকা। শাহরুখের সামনে সিংহ বিক্রমে ব্যাটিং করলেন শার্দুল। সিরাজ, আকাশদীপদের রীতিমতো শাসন করলেন।

KKR vs rcb

টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে নাইটরা। শুরু থেকেই পরপর উইকেট হারাতে থাকে কেকেআর শিবির। একটা সময় যখন মনে হচ্ছিল ১৫০ এর গণ্ডিও পার করতে পারবে কিনা নাইট শিবির, তখনই নন্দন কাননে শার্দুল গর্জন।

ইডেনে নীতীশ রানা, রাসেল, ভেঙ্কটেশ আইয়ারদের ব্যর্থতার মাঝে উজ্জ্বল হয়ে উঠলেন নাইট তারকা। তার খেলা দেখে দিলখুশ মালিক শাহরুখ খানেরও। ৬৩ হাজার ইডেনের গ্যালারি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল তার ব্যাটিং শৈলী। শেষ পর্যন্ত ২৯ বলে ৬৮ রান করলেন শার্দুল।

রিঙ্কু সিংয়ের সঙ্গে জুটি বেঁধে ১০৩ রানের পার্টনারশিপ করলেন। হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, শাহবাজ আহমেদরা কোন দিশায় খুঁজে পেলেন না তার সামনে। বিরাট দু প্লেসিদের বাউন্ডারি লাইনে দাঁড় করিয়ে একের পর এক ছক্কা হাকিয়ে গেলেন। নাইট তারকার ২৯ পরে ৬৮ রানে ইনিংসটা সাজানো ছিল নয়টি ৪ এবং তিনটি ছক্কা দিয়ে।

KKR vs rcb

শার্দুলকে যোগ্য সঙ্গ দিলেন রিঙ্কু সিংহ। ৩৩ বলে ৪৬ রান করলেন তিনি। রিঙ্কু শার্দুল জুটি যেন প্রাণ ফেরালেন ইডেন গার্ডেন্সে। এই জুটির সৌজন্যেই ২০ চার ২০৪ রানের স্কোর তুলতে সক্ষম হল কেকেআর। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা পার্টনারশিপ হয়ে থাকবে ইডেনে আজকের রিঙ্কু শার্দুলের এই জুটি।

খাদের কিনারা থেকে দলকে যেভাবে টেনে বার করলেন তা এক কথায় অনবদ্য। ম্যাচের আগে বারবারই টিম গেমের কথা বলেছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তারই প্রতিফলন দেখা গেল কেকেআরের খেলায়। রাসেল নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়াররা রান না পেলেও শার্দুল-রিঙ্কু সিং জুটি কিন্তু বাজিমাত করে দিলেন বাজীগরের সামনে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+