IPL2023 বিরাট ম্যাচে ইডেন মাতিয়ে দিলেন শাহরুখ খান
শেষ বসন্তের বেলা শেষে কলকাতায় বলিউড বাদশা । তিন বছর পর নিজের দল কেকেআর ইডেনে খেলতে নামল। বাদশা কী না এসে থাকতে পারেন?শাহরুখ খান এলেন দেখলেন নিজের স্টাইলে ইডেনের হৃদয় জিতে নিলেন। ঠিক যেন পাঠানী কায়দায়।
কেকেআর মালিক যে আসবেন তা আগে থেকেই প্রায় চূড়ান্ত ছিল। বিমানবন্দর থেকে সোজা ইডেন গার্ডেন্সে চলে আসেন নাইট কর্ণধার শাহরুখ খান। বলিউড সুপারস্টারের আগমনে উদ্বেলিত হয়ে উঠলো ক্রিকেটের নন্দন কানন। আগে নিজের দল কেকেআরের খেলা থাকলেই ইডেনে দেখা যেত শাহরুখ খানকে। সঙ্গে থাকতেন তার স্ত্রী সন্তানেরাও।

মাঝে কয়েকটা বছর করোনার জন্য ইডেনে খেলতে পারেনি কেকেআর। তবে বিদেশের মাঠেও নিয়মিত দলকে তাকাতে উপস্থিত হয়েছিলেন তিনি। শাহরুখ মানেই একটা এক্সট্রা এনার্জি, একটা স্ফুলিঙ্গ, যা তিনি ছড়িয়ে দিতে চান তার দলের ক্রিকেটারদের মধ্যে।ইডেনের খেলা মানে দর্শকদের কাছে বাড়তি পাওনা শাহরুখ দর্শন। বৃহস্পতিবার যারা টিকিট কেটে কেকেআর আরসিবি ম্যাচ দেখতে গিয়েছিলেন, তাদেরকে কিন্তু হতাশ করলেন না পাঠান।
ইডেনে ঢুকেই ভিআইপি বক্স থেকে জনতার উদ্দেশ্যে হাত নাড়লেন। যেন বুঝিয়ে দিলেন আমি তোমাদেরই লোক।বয়স বেড়েছে কিন্তু গ্ল্যামার কমেনি। পরনে কালো জ্যাকেট, নীল জিন্স, চোখে কালো চশমা। বলিউড হিরো বুঝিয়ে দিলেন তার স্টারডম এতটুকু কমেনি। চলতি বছরে বক্স অফিসে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন পাঠান। তাই তাঁর ক্রেজও অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

যদিও কিং খান আসার অনেক আগেই কলকাতায় চলে আসেন দলের আরও এক কর্ণধার জুহি চাওলা। বিমান বন্দর থেকে সোজা টিম হোটেলে যান তিনি। একইসঙ্গে টিম বাসে উঠে প্রত্যেক ক্রিকেটারকে টেপটক দিলেন বি টাউনের সুন্দরী। ইডেনের মায়াবী সন্ধ্যায় আরও একবার জমে উঠলো শাহরুখ জুহির রসায়ন। একইসঙ্গে উপস্থিত ছিলেন গায়িকা উষা উথ্থুপ।
আইপিএল মানে শুধু ক্রিকেট নয়, একইসঙ্গে গ্ল্যামারের ঘনঘটাও। মাঠের মতোই দর্শকদের নজর থাকে ভিআইপি বক্সের দিকে। শাহরুখ খান , অনুষ্কা, জুহি, প্রীতি জিন্টাদের উপস্থিতি আরও আকর্ষণীয় করে তোলে বিশে বিশের লড়াইকে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications