কেকেআর শিবিরে যোগ দিলেন জেসন রয়
গুজরাট ম্যাচের ২৪ ঘন্টা আগে সুখবর নাইট শিবিরে। কেকেআর দলে যোগ দিলেন জেসন রয়। ইংল্যান্ড দলের এই তারকা ব্যাটসম্যান সরাসরি আমদাবাদে দলের সঙ্গে যোগ দিয়েছেন। রবিবার হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে ইংল্যান্ড তারকা ক্রিকেটার খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
শনিবার সকালে জেসনের আগমনের খবর নিশ্চিত করে দলের সোশ্যাল সাইটে ছবি পোস্ট করে কেকেআর। সেখানে লেখা হয় 'স্বাগত রায় দা'। শাকিব আল হাসানের পরিবর্তন হিসাবে দুইদিন আগেই তার নাম ঘোষণা করে নাইট টিম ম্যানেজমেন্ট। ইংরেজ এই ব্যাটসম্যান কলকাতার দলে ওপেনিংয়ে খেলতে পারেন। সে ক্ষেত্রে দলের ওপেনিং সমস্যা কিছুটা হলেও মিটতে পারে। রয় খেললে বাদ পরতে পারেন মনদীপ।

পাশাপাশি জেসনকে ইমম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারে নাইট টিম ম্যানেজমেন্ট। বোলিংয়ের সময় তাকে বসিয়ে অতিরিক্ত পেসার খেলানোর একটা চিন্তা ভাবনা রয়েছে কেকেআর শিবিরের। জাতীয় দলের খেলা থাকায় এবার আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন শাকিব আল হাসান। পদ্মাপাড়ের ক্রিকেটারের বিকল্প খুঁজতে গিয়ে জেসনকে নেওয়ার বিষয়ে সম্মত হয় নাইট থিং ট্যাঙ্ক।
এর পেছনে বেশ কিছু যুক্তিও আছে, যেমন নিলামে তার ন্যূনতম দল দেড় কোটি টাকা। শাকিবকেও ঠিক একই দামে কিনেছিল কেকেআর। তবে জেসন রয়কে নিতে নাইটরা খরচ করল ২ কোটি ৮০ লক্ষ টাকা। আইপিএলে পরীক্ষিত জেসন। এর আগে বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে খেলেছেন তিনি। ২০২১ এর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পাঁচটি ম্যাচ খেলে ১৫০ রান করেছিলেন। তার নামের পাশে ছিল একটি অর্ধশতরানও।

সম্প্রতি পাকিস্তান সুপার লিগেও রান পেয়েছেন ইংল্যান্ড ক্রিকেটার। তাই ছন্দে থাকা জেসনকে তুলে নিয়ে বড়সড় চমক দিয়েছে নাইট ম্যানেজমেন্ট।দলে সই করার পরই একটি ভিডিও বার্তায় জেসন রয় বলেন, 'এই বছর আইপিএলে কেকেআরের জার্সিতে খেলার জন্য আমি পুরোপুরি তৈরি। এত ভালো দল ও ম্যানেজমেন্টের হয়ে খেলার জন্য মুখিয়ে আছে। আমি খুব দ্রুত মাঠে নামতে চাই।'
জেসন দ্রুত মাঠে নামতে চাইলেও কোচ চন্দ্রকান্ত পণ্ডিত গুজরাট টাইটন্সের বিরুদ্ধে তাকে খেলাবেন এমন কোন নিশ্চয়তা নেই। প্রথমত জেট ল্যাগ রয়েছে জেসনের। তার উপর দলের সঙ্গে মানিয়ে নিতেও একটু সময় লাগবে ব্রিটিশ তারকার। তাই সব কিছু দেখে নিয়েই সিদ্ধান্ত নেবে নাইট শিবির।












Click it and Unblock the Notifications