IPL: উমরানকে নিয়ে বিতর্কিত মন্তব্য! মার্করামের কড়া সমালোচনা জাহির-পিটারসেনদের
মাঠে সাফল্যের জন্য সাজঘরে দলের একতাও অত্যন্ত গুরুত্বুপূর্ণ। কিন্তু ড্রেসিংরুমের কোন্দল প্রকাশ্যে চলে এসেছে হায়দরাবাদের। আরসিবি ম্যাচ শুরুর আগে দলের পেসার উমরান মালিককে নিয়ে বেফাঁস মন্তব্য করেন সানরাইজার্স অধিনায়র এইডেন মার্করাম। প্রোটিয়া ক্রিকেটারের মন্তব্যের সমালোচনায় সরব হলেন জাহির খান, ইরফান পাঠান থেকে কেভিন পিটারসেনরা।
গত বছর আইপিএলের এমার্জিং বোলার হিসাবে উঠে এসেছিলেন। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার ফলে জাতীয় দলের দরজাও খুলে যায় উমরানের জন্য। ভারতীয় দলের জার্সিতে ওয়ানডে, টি২০'তেও খেলেছেন কাশ্মীরি পেসার। তবে চলতি আইপিএলে উমরানকে মাত্র ৭ ম্যাচে খেলানো হয়েছে।

একইসঙ্গে মার্করাম উল্লেখ করেন, 'উমরান খুব গর্বের সঙ্গে খেলে। ও দলের অবশ্যই এক্স ফ্যাক্টর। ও এমন একজন যে অফুরান উত্সাহ আর প্রতিজ্ঞায় ভরপুর।' কিন্তু উমরানের মতো প্রতিভাবান ক্রিকেটারকে ম্যাচের পর ম্যাচ খেলানো হচ্ছে না, তার কোনও উত্তর নেই হায়দরাবাদ অধিনায়কের কাছে।

ইরফান পাঠান জানিয়েছেন, 'আইপিএলে সবথেকে গতি সম্পন্ন বোলারকে খেলানো হচ্ছে ন। আমাকে অবাক করছে হায়দরাবাদের এই সিদ্ধান্ত। উমরান মালিককে দলের তরফে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না।'
League’s fastest bowler sitting out baffles me. Umran Malik wasn’t handled well by his team.
— Irfan Pathan (@IrfanPathan) May 13, 2023

একই সুর শোনা গেল ভারতীয় দলের প্রাক্তন পেসার জাহির খানের গলাতেও। তাঁর কথায়, 'সানরাইজার্স হায়দরাবাদ দলের পক্ষ থেকে উমরানের সঙ্গে মোটেই সঠিক ব্যবহার করা হচ্ছে না। ওঁকে ভালোভাবে পরিচর্যা করে ওঁর সার্ভিস পুরোপুরি ব্যবহার করা উচিত ছিল ফ্রাঞ্চাইজির।

পাশাপাশি পিটারসেন উল্লেখ করেছেন, 'দলে এমন এক জন বোলার রয়েছে যে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে বল করে। কিন্তু তাকে ম্যাচের পর ম্যাচ সুযোগই দেওয়া হচ্ছে না। এতে শুধু দলের ক্ষতি হচ্ছে না, সেই বোলারেরও আত্মবিশ্বাসে ঘাটতি হচ্ছে।'
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications