IPL: ব্যাট হাতে বিধবংসী ‘ব্রাত্য’ ঋদ্ধি, বার্তা দিলেন টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে

ব্যাট হাতে জ্বলে উঠলেন ঋদ্ধিমান সাহা। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন।দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছিলেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে দেখা গেল বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।৪৩ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেললেন পাপালি।ব্যাট হাতে জ্বলে উঠলেন ঋদ্ধিমান সাহা। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন।দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছিলেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে দেখা গেল বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।৪৩ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেললেন পাপালি।

শুভমান গিলের সঙ্গে জুটি গড়ে প্রথম দিকেই আক্রমণাত্বক ছন্দে খেলতে শুরু করেন ঋদ্ধিমান। ২০ বলেই অর্ধশতরান পূর্ণ করেন গুজরাত ওপেনার। অর্ধশতরান করার পথে ছয়টি চার এবং চারটি ছক্কা হাঁকান। এরপর তাঁর থেকে আইপিএলে দ্বিতীয় শতরানের প্রত্যাশা তৈরি হয়।সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন বঙ্গ তারকা। কিন্তু তাল কাটল ৮১ রানে এসে। আবেশ খানের বলে আউট হলেন ঋদ্ধি। গুজরাত ওপেনারের ইনিংস সাজানো ছিল ১০টি চার এবং চারটি ছক্কা দিয়ে।

১

রবিবার পাপালির ব্যাটে বার বার ফিরে আসছিল ২০১৪ সালে আইপিএল ফাইনালের স্মৃতি। কেকেআরের বিরুদ্ধে পাঞ্জাব দলের হয়ে শতরান হাঁকিয়েছিলেন। আইপিএলে সুপারম্যানের একমাত্র শতরান।২০১৭ সালে ৯৩ রানে অপরাজিত থেকেছিলেন। লখনউ-র বিরুদ্ধে ব্যক্তিগত তৃতীয় সর্বোচ্চ রান করলেন। এই নিয়ে আইপিএলের মঞ্চে ১২তম অর্ধশতরান করলেন পাপালি।

বরাবরই তিনি নীরব যোদ্ধা। ব্যাক্তিগত রেকর্ড বা লাভ ক্ষতির হিসেব নিকেষ করে কোনও দিনই খেলেন না। দলের দেওয়া দায়িত্বই পালন করেন ঋদ্ধিমান সাহা। উইকেটের পিছনে দাস্তানা হাতে নিজের প্রতিভার পরিচয় আগেই দিয়েছেন।

২

জাতীয় দলে ব্রাত্য হলেও, আইপিএলে গুজরাতের হয়েই পারফরম্যান্স করে যাচ্ছেন বাংলার পাপালি।দুই দিন আগেই রাজস্থানের বিরুদ্ধে ৩৪ বলে ৪১ রানের ইনিংস খেলে গুজরাত টাইটান্সকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান। এই ম্যাচে করলেন দুরন্ত ৮১ রান। ভারতীয় দল থেকে দূরে চলে যাওয়া ঋদ্ধিমান আইপিএলের সব ম্যাচেই প্রমাণ করে চলেছেন, তিনি ফুরিয়ে যাননি। ঋদ্ধির ইনিংসের ভূয়সী প্রশাংসা করে সোশ্যাল সাইটে পোস্ট করলেন বিরাট কোহলি।


শুধু ভারতীয় টিম ম্যানেজমেন্টকেই নয় ঋদ্ধি বার্তা দিলেন নাইটদেরও। কেকেআর টিম ম্যানেজমেন্টের কাছে ঋদ্ধি সহ বাঙালি ক্রিকেটাররা ব্রাত্য। ভিন রাজ্যের ব্যর্থ হওয়া ক্রিকেটাররা সুযোগ পান দিনের পর দিন অথচ ঋদ্ধিমানকে নেওয়ার কথা ভাবতেই পারে না কেকেআর।

3

বার বার বদল করতে হয় ওপেনিং জুটিতে, বিদেশীরা রান পেলে নাইটদের স্কোরবোর্ড থাকে না সচল। কিন্তু ঋদ্ধিকে দলে নেওয়া হয় না। গিলকে অবলীলায় ছেঁটে ফেলা হয়।সাফল্য পেতে শুধু টাকা খরচ করলেই হয় না। এরজন্য ক্রিকেটীয় ভাবনা লাগে, পরিকল্পনা লাগে। কেকেআর ম্যানজেমেন্ট কী আজ ঋদ্ধির ইনিংসটা দেখলেন?

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+