করোনার আবহে ভারতে আইপিএল অনিশ্চিত বলেই আভাস বিসিসিআই সভাপতি সৌরভের
করোনার আবহে ভারতে আইপিএল হওয়া নিয়ে বিশেষ আভাস বিসিসিআই সভাপতি সৌরভের
করোনা ভাইরাসের আবহে ভারতে যে আইপিএল আয়োজন করা বেশ কঠিন, তা বোঝাই যাচ্ছে। এমন অবস্থায় দেশের বাইরে টুর্নামেন্ট আয়োজন করার চিন্তাভাবনা করছে বিসিসিআই। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও এ ব্যাপারে বিশেষ বার্তা দিয়েছেন। কোন সে বার্তা, তা জেনে নেওয়া যাক।

আইপিএল নিয়ে কী বললেন সৌরভ
টিম ইন্ডিয়ার ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে কথোপকথনে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কার্যত স্বীকার করে নিয়েছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ভারতে আইপিএল আয়োজন করা কঠিন হবে। ক্রিকেটারদের নিরাপত্তা এবং সুরক্ষার স্বার্থে টুর্নামেন্টে দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে বলে আভাস দিয়েছেন বোর্ড সভাপতি। তাঁর মতে, আগামী দুই থেকে তিন মাস সময় বেশ গুরুত্বপূ্র্ণ এবং কঠিন হতে চলেছে।

দর্শকশূন্য স্টেডিয়াম
তবে আইপিএল যে হবেই, সে ব্যাপারে নিশ্চিত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে তিনি বলেছিলেন যে প্রয়োজনে দর্শকশূন্য স্টেডিয়ামে হবে টুর্নামেন্ট। অন্য দেশে হলেও আইপিএলের ম্যাচগুলি যে ফাঁকা মাঠে হবে, তারও আভাস দিয়েছেন মহারাজ।

প্রতিযোগিতায় শ্রীলঙ্কা এবং সৌদি আরব
করোনা ভাইরাসের জেরে ভারতে আইপিএল না হলে, তাদের দেশে টুর্নামেন্ট আয়োজন করা যেতে পারে বলে বিসিসিআই-কে বার্তা দিয়েছে শ্রীলঙ্কা এবং সৌদি আরব ক্রিকেট বোর্ড। দুই দেশের প্রস্তাব নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির ভাবনাচিন্তা শুরু করলেও যে কোনও এক দেশকে নির্বাচন করা হবে বলে খবর। সৌদি আরবের কাছে খণ্ডিত আইপিএল (২০১৪) আয়োজন করার অভিজ্ঞতা থাকলেও এ ব্যাপারে একেবারেই আনকোরা কুমার সাঙ্গাকারার দেশ।

লড়াইয়ে নিউজিল্যান্ড
শ্রীলঙ্কা এবং সৌদি আরবের পর নিউজিল্যান্ডও বিসিসিআই-কে আইপিএল আয়োজন করার প্রস্তাব দিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের তরফে সেই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। শেষ পর্যন্ত কোন দেশে হবে টুর্নামেন্ট, তা তো সময় বলবে।












Click it and Unblock the Notifications