IPL 2025: স্মার্টফোনে বিনামূল্যে আইপিএল দেখার দিন শেষ? বড় সিদ্ধান্ত নিল সম্প্রচারকারী সংস্থা

আগামী মরশুমের আইপিএলের জন্য ইতিমধ্যেই নিলামনীতি সংক্রান্ত নিয়মাবলী প্রকাশ করে দিয়েছে বিসিসিআই। বোর্ডের নিয়ম মেনেই ইতিমধ্যেই দল গঠন করতে শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। বর্তমানে ক্রিকেট বিশ্বে যে টি২০ লিগ গুলি হয় তারমধ্যে সবথেকে জনপ্রিয় আইপিএল। এই লিগের ডিজিটাল মিডিয়া রাইটস এবং সম্প্রচার স্বত্ব রয়েছে রিলায়েন্সের হাতে।

কিন্ত আগামী মরশুমে আইপিএলের অনলাইন স্ট্রিমিং নিয়ে বড় সিদ্ধান্ত নিল সম্প্রচারকারী সংস্থা। বিগত বেশ কয়েক মরশুম ধরেই দর্শকরা বিনামূল্যে জিও সিনেমা অ্যাপ বা এই ওয়েবসাইটে আইপিএলের ম্যাচ দেখেত পারতেন। কিন্ত আগামী মরশুম থেকে জিও সিনেমাতে আর দেখা যাবে না আইপিএলের ম্যাচ। এমনই সিদ্ধান্ত নিয়েছে সম্প্রচারকারী সংস্থা। ফলে স্মার্টফোনে বিনামূল্যে আইপিএল দেখার দিন কি শেষ?

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ডিজনি প্লাস হটস্টারকে অধিগ্রহণ করে নিয়েছে ভারতের অন্যতম বড় শিল্প গোষ্ঠী রিলায়েন্স। একটি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, এই সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে বড় খেলার ইভেন্টগুলিকে জিও সিনেমা থেকে ডিজনি প্লাস হটস্টারে স্থানান্তরিত করার। আইসিসি টুর্নামেন্ট সহ আইপিএল এবার থেকে ডিজনি প্লাস হটস্টারেই স্ট্রিমিং হবে। জিও সিনেমাতে ভারতের মাটিতে হওয়া আন্তর্জাতিক সিরিজগুলির সম্প্রচার হবে।

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে রিলায়েন্স গোষ্ঠীর সঙ্গে মিশে যায় ডিজনি প্লাস হটস্টার। এই সংযুক্তিকরণের ফলে নবগঠিত কোম্পানির হাতে ১২০টি চ্যানেল এবং দুটি অন লাইন স্ট্রিমিং অ্যাপ রয়েছে। এরফলে কোম্পানিটি নিজের দুই অ‌নলাইন স্ট্রিমিং অ্যাপেই ক্রিকেটে বড় ইভেন্টগুলিকে ভাগ করে সম্প্রচার করার সিদ্ধা‌ন্ত নিয়েছে। যদিও গোটা বিষয়টি একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। সংস্থার পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

আইপিএল ছাড়াও জিও সিনেমার হাতে রয়েছে ইপিএল, প্রো কবাডি লিগের সম্প্রচারের অধিকার। অন্যদিকে ডিজনি প্লাস হটস্টার মূলত আইসিসির ইভেন্টগুলিই সম্প্রচার করত। এরআগে ভারতের মাটিতে হওয়া একদিনের বিশ্বকাপ এবং কয়েক মাস আগে অনুষ্ঠিত হওয়া টি২০ বিশ্বকাপ বিনামূল্যেই সম্প্রচার করেছে এই অ্যাপটি।

যা গত বছর ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের সময় রেকর্ড দর্শক খেলা দেখেছিলেন। সেই সময় অনলাইনে দর্শকের সংখ্যা ৫৯ মিলিয়নে পৌঁছেছে। আগামী মরশুমে আইপিএলে দর্শক সংখ্যা আরও বাড়াতেই নয়া রণকৌশল নিচ্ছে সম্প্রচারকারী সংস্থাটি। বর্তমানে টিভির পাশাপাশি একটা বড় অংশের দর্শক স্মার্টফোনে খেলা দেখেন। ফলে তাদের কথা মাখায় রেখেই এই নয়া রণকৌশল তৈরি করছে সম্প্রচারকারী সংস্থাটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+