IPL: আগামী মরসুমেও খেলবেন ধোনি? বড় আপডেট দিলেন সিএসকের শীর্ষকর্তা
ঘরের মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিপক জুড়ে মাহি আবেগের বিস্ফোরণ। টুর্নামেন্ট শুরুর পর থেকেই যে প্রশ্নটা সব থেকেবেশি আলোচিত হয়েছিল, রবিবার ম্যাচ শেষেও তা বহাল থাকল। ধোনির কী এটাই শেষ আইপিএল? চিপকের গ্যালারির আনাচে কানাচে এই প্রশ্নই ঘুরপাক খেল।
তবে গভীর রাতে মাহি ভক্তদের জন্য একটা সুসংবাদের আভাস দিলেন সিএসকের শীর্ষ কর্তা। ধোনিকে কি পরের আইপিএলে দেখা যাবে? এ নিয়ে এবার বড় খবর দিলেন চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন।

A night of gratitude and infinite #Yellove #YellorukkumThanks #WhistlePodu 🦁💛 pic.twitter.com/1FTdgN7Z2c
— Chennai Super Kings (@ChennaiIPL) May 14, 2023

For the fans..
— Chennai Super Kings (@ChennaiIPL) May 14, 2023
Of the fans..
By the fans..!#YellorukkumThanks #WhistlePodu #Yellove 🦁pic.twitter.com/n5D5yLdp3h
ম্যাচের পরেই ধোনিকে পায়ে আইস প্যাক পরে নিতে দেখা গেল। বোঝা গেল চোট এখনও পুরোপুরি সারেনি।ম্যাচের পর দেখা গেল অভিনব দৃশ্য। গ্রুপ পর্বের শেষ ম্যাচ থাকায় দর্শকদের ধন্যবাদ জানাতে অভিনব পন্থা নিল দল। সব ক্রিকেটাররা সারিবদ্ধ ভাবে মাঠের ধার দিয়ে হাঁটতে থাকলেন। দর্শকদের ধন্যবাদ বার্তা লেখা বিশেষ ধরনের জার্সি পরেছিলেন তাঁরা।

This goes straight into our hearts! 💛✍️
— Chennai Super Kings (@ChennaiIPL) May 14, 2023
#YellorukkumThanks #WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/RQQLRNJthT
সুরেশ রায়না দিন কয়েক আগেই জানিয়েছিলেন যে, ধোনি তাঁকে ব্যক্তিগতভাবে আর একটা আইপিএলে জেতার পর আর এক মরসুম খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এখনও একটি ম্যাচ বাকি আছে ধোনিদের। সিএসকের যা পারফরম্যান্স তাতে প্লে অফে উঠতেই পারে।












Click it and Unblock the Notifications