IPL: সেঞ্চুরির কথা ভাবেননি, রেকর্ড গড়ে যশস্বীর মুখে শুধুই দলের কথা
প্রকৃত টিমম্যান বোধহয় একেই বলে, যিনি ব্যক্তিগত রেকর্ড গড়ার জন্য নয়, মাঠে পারফরম্যান্স করেন দলের স্বার্থে। যশস্বী জয়সওয়াল আরও একবার দৃষ্টান্ত স্থাপন করলেন। লক্ষ্মীবারের রাতে মায়াবী ইডেনে রং ছড়ালেন যশস্বী।
আইপিএলে নয়া ইতিহাস তৈরি করলেন যশস্বী জয়সওয়াল। ১৩ বলে অর্ধশতরান করলেন যশস্বী জয়সওয়াল। অতীতে যাবতীয় রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের মালিক হলেন রাজস্থানের এই ব্যাটসম্যান।এরআগে আইপিএলে ১৪ বলে অর্ধশতরান করেছিলেন লোকেশ রাহুল এবং প্যাট কামিন্স। কিন্তু রান রেটের বিচারে ১ নম্বরে ছিলেন রাহুল। কিন্তু বৃহস্পতিবার ১৩ বলেই ৫০ রান করে নয়া কীর্তির মালিক হলেন জয়সওয়াল।

𝐀 𝐤𝐧𝐨𝐜𝐤 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐚𝐠𝐞𝐬!
— IndianPremierLeague (@IPL) May 11, 2023
Records tumbled in Kolkata & the Twitter world was full of praise after witnessing the Yashasvi Jaiswal Masterclass 👏🏻#TATAIPL | #KKRvRR | @ybj_19 | @rajasthanroyals pic.twitter.com/n2o9foBipg
কিন্তু শতরান না হওয়া নিয়ে কোনও অক্ষেপ নেই যশস্বীর বরং দলের জয়েই তিনি খুশি।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যশস্বী বলেন, 'আমি প্রথম থেকেই রান রেটের কথা মাথায় রেখে খেলতে শুরু করেছিলাম। শতরানের কথা মাথায় ছিল না। আমার লক্ষ্য ছিল শেষ পর্যন্ত মাঠে থাকা এবং দলের জয় সুনিশ্চিত করা। সেই লক্ষ্য নিয়েই আমি খেলতে থাকি। আমি নিজের সেরাটা দিয়েছি। রানরেটকে উন্নত করাই ছিল আমার একমাত্র লক্ষ্য। সেঞ্চুরির কথা ভাবিনি।'

What is it like for youngsters to be playing in a league like IPL? 🤔@ybj_19 encapsulates the emotion and experience that this platform provides 😁#TATAIPL | #KKRvRR | @rajasthanroyals pic.twitter.com/qvNm71X8rb
— IndianPremierLeague (@IPL) May 11, 2023

উত্তরপ্রদেশে জন্ম হলেও ক্রিকেটের টানে দশ বছর বয়সে মুম্বই চলে আসেন যশস্বী। চোখে স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। পেট চালাতে প্রথমে দোকানে কাজ নেন। যশস্বী হঠাৎই নজরে পড়ে যান জ্বালা সিংহের। ঘুরে যায় জীবনের গতিপথ। তাঁকে নিজের বাড়িতে নিয়ে আসেন জ্বালা। যশস্বীর জার্নি কিন্তু রূপকথাকেও টেক্কা দেবে। দারিদ্রের সঙ্গে লড়াই করেও নিজের স্বপ্নকে কখনও পিছনে ফেলে আসেননি। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল থেকে উথ্থান বলেও আইপিএল কিন্তু যশস্বীর যশ খ্যাতি এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে।












Click it and Unblock the Notifications