IPL: বিরাট বিতর্কের পর অনুষ্কাকে সঙ্গী করে মন্দিরে পুজো দিলেন কোহলি, দেখুন ভিডিও
গম্ভীরের সঙ্গে বিরাট বিতর্কে জড়িয়ে খবরে শিরোনামে কোহলি। তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। এই পরিস্থিতিতে ভগবানের শরণাপন্ন হলেন কিং কোহলি। সোশ্যাল মিডিয়া ফাঁস হওয়া একটি ভিডিও দেখা যাচ্ছে স্ত্রী অনুষ্কাকে সঙ্গে নিয়ে মন্দিরের পুজো দিচ্ছেন আরসিবির তারকা ক্রিকেটার।
এই ভিডিওতে দেখা গিয়েছে , ধুতি পরে, কাঁধে শাল জড়িয়ে, মাথায় তিলক লাগিয়ে মন্দিরের ভিতর পুজো দিচ্ছেন কোহলি। সঙ্গে অনুষ্কাও । তাঁর পরনে শাড়ি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলার জন্য উত্তরপ্রদেশের রাজধানী শহরে ছিল আরসিবি দল। সেখানের এক মন্দিরেই যান বিরুষ্কা।

যদিও এটাই প্রথম নয় এর আগেও একাধিকবার বিরুষ্কাকে গিয়েছে মন্দিরে। শ্রীলঙ্কা সিরিজের আগে নিম করোলি বাবার আশ্রমে গিয়েছিলেন তিনি। গত মার্চ অনুষ্কার সঙ্গে মধ্যপ্রদেশের উজ্জয়ীনি মন্দিরে পুজো দেন কোহলি । পুজো দেওয়ার সময় তারকা তকমা সরিয়ে রেখে আর পাঁচজনের সঙ্গে মিশে গিয়েছিলেন তাঁরা।
তবে এবারে ফাঁস হওয়া ভিডিওর তাৎপর্য অনেক বেশি। কারণ গত কয়েকদিন আগেই লখনউয়ের মাঠে প্রতিপক্ষ দলের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন কোহলি। যা নিয়ে বড় শাস্তি পেতে হয় বিরাটকে। মন্দিরে যাওয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনরা কেউ কেউ প্রশ্ন তুলেছেন তাহলে কী মাথা ঠান্ডা করতেই ঈশ্বরের শরণাপন্ন হলেন কোহলি?














Click it and Unblock the Notifications