IPL: বিরাট কোহলি থেকে সুন্দর পিচাই, সোশ্যাল মিডিয়ায় সিএসকের জন্য শুভেচ্ছার সুনামি

আইপিএলের ইতিহাসে পঞ্চমবার ট্রফি জিতল চেন্নাই সুপার কিংস। টান টান ফাইনালের ম্যাচে শেষ হাসি হাসলেন ধোনিরাই। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সর্বাধিক ট্রফি জয়ের নজির গড়ল দক্ষিণী এই দল। পঞ্চমবার আইপিএল ট্রফি জয়ের পরই সিএসকের জন্য শুভেচ্ছার বন্যা। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার হোন বা বোর্ড প্রশাসক থেকে রাজনীতিবিদ প্রত্যেকই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ধোনি বাহিনীকে।

বোর্ড সচিব জয় শাহ টুইটারে লিখেছেন, '২০২৩ সালের আইপিএল জয়ের জন্য সিএসকে এবং মহেন্দ্র সিং ধোনিকে অভিনন্দন। আমি ধন্যবাদ জানাই দর্শকদের, যারা বৃষ্টির মধ্যেও শেষ পর্যন্ত থেকে খেলা দেখেছেন। আপনাদের সমর্থনের জন্য ভারতীয় ক্রিকেটের শক্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।'

১

বীরেন্দ্র শেহওয়াগ চ্যাম্পিয়ন ধোনিদের একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'ওয়াও, দারুন একটা জয়। জাড্ডু তুমি দুরন্ত। দসের জয়ে রায়াডু, দুবে, জাদেজা মহৎ অবদান রেখেছেন।সিএসকে জানে কঠিন মুহূর্ত থেকে কীভাবে জয় তুলে আনতে হয়।'

২

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান লিখেছেন, 'মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ। জাদেজা তুমি খুব সুন্দর। রায়াডু অবসর গ্রহনের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করল।' সিএসকে দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না লিখেছেন, 'এই পরিবারের সদস্য থাকতে পারার জন্য আমি গর্বিত। দারুন একটা জয়। আগামী দিনে আরও সাফল্য আসবে।'


ভারতীয় দলের আরও এক প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা লিখেছেন, 'পঞ্চম খেতাব। দারুনভাবেই আইপিএল মরসুমটা শেষ হল। গুজরাতের ছেলে জাদেজা চেন্নাইকে জেতাল।সিএসকেকে অভিনন্দন।' হরভজন সিং লিখেছেন, 'রবীন্দ্র জাদেজা চ্যাম্পিয়ন। ধোনি এবং সিএসককে অভিনন্দন পঞ্চমবারের জন্য আইপিএল খেতাব জয়ের জন্য।'


প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, 'জাদেজা একজন চ্যাম্পিয়ন। চেন্নাই দলকে অভিনন্দন। বিশেষভাবে ধোনিকে।' চেতেশ্বর পূজারা লিখেছেন,'দারুন একটা জয় সিএসকের। ধন্যবাদ গুজরাতকে। গোটা মরসুম খুব ভালো খেলেছে।'

৩

আকাশ চোপড়া লিখেছেন,'ক্যামব্যাক সুপার কিংস, চ্যাম্পিয়ন সুপার কিংস, চেন্নাই সুপার কিংস।'
মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বলেন, "সিএসকে-র হলুদ ব্রিগেডকে তাদের পঞ্চম আইপিএল ট্রফিতে অভিনন্দন, এমএস ধোনি। এটি তার সেরা ক্রিকেট এবং জাদেজা যিনি প্রতিকূলতার মধ্যেও নিজের স্নায়ু ধরে রেখেছিলেন তিনি সিএসকে-র জন্য একটি ঐতিহাসিক জয় নিশ্চিত করেছেন।"

গুগুল সিইও সুন্দর পিচাই লিখেছেন, 'কিছু ফাইনাল চিরস্মরনীয় হয়ে থাকে। অভিনন্দন চেন্নাই সুপার কিংসকে। আগামী বছর আরও শক্তিশালী হয়ে ফিরবে গুজরাত।’ ক্রিকেটের বাইরেও অন্য পেশার মানুষরাও অভিনন্দন জানিয়েছেন ধোনিদের।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+