IPL: এবারও অধরাই থাকল আইপিএল, সমর্থকদের জন্য বিশেষ বার্তা দিলেন বিরাট কোহলি

২০২৩ সালেও কোহলির আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন আরও একবার অপূর্ণ থেকেছে। ভালো খেলেও প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে আরসিবি। রবিবার গুজরাত টাইটান্সের কাছে হারের পরই শেষ চারে উঠার স্বপ্ন বিলীন হয়ে যায় ব্যাঙ্গালোরের। আরও একবার আইপিএল খালি হাতে ফেরালো কিং কোহলিকে।

যদিও হতাশার মধ্যেই ফিরে আসার বার্তা দিলেন বিরাট। সমর্থকদের উদ্দেশ্যে কলম ধরলেন ব্যাঙ্গালোর দলের নিউক্লিয়াস। হতাশ কোহলি সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের মাথা উঁচু রাখার বার্তা দিয়েছেন। সেই সঙ্গে পরের মরসুমে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার কথাও বলেছেন। এই পটভূমিতে বিরাট কোহলি ইনস্টাগ্রামে একটি আবেগপূর্ণ বার্তা পোস্ট করেছেন।

১

সমাজ মাধ্যমে কোহলি লিখেছেন, "এই মরসুমে নিজস্ব কিছু মুহূর্ত ছিল,অনেক ভালো সময় কেটেছে আমাদের জন্য । কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারিনি। আমরা হতাশ কিন্তু আমাদের মাথা উঁচু রাখতে হবে। আমাদের অনুগত সমর্থকদের ধন্যবাদ, যারা আমাদের প্রতিটি পদক্ষেপে সমর্থন দিয়েছেন। কোচ, ম্যানেজমেন্ট, আমার সতীর্থদের। আমাদের লক্ষ্য আরও শক্তিশালী হয়ে ফিরে আসা।'


আইপিএলের শুরু থেকেই আরসিবি দলে খেলছেন বিরাট কোহলি। দীর্ঘ সময় এই দলের নেতৃত্বের দায়িত্বেও ছিলেন। কিন্তু কোনও বারই আইপিএল ট্রফি জিততে পারেনি। এবারও বিরাট দু প্লেসিদের নিয়ে ছিল পাহাড় প্রমাণ প্রত্যাশা। কিন্তু গ্রুপ পর্যায়েই থেমে গেল আরসিবির দৌড়।

২

আরসিবি তাঁকে দুই হাত ভরে দিয়েছে অনেক কিছু। শুধু আইপিএল ট্রফিটা অধরা থেকে গিয়েছে এখনও। এই মরসুম শুরুর আগেও ভাবা হয়েছিল ৩৪ বছরের বিরাটের অপেক্ষার অবসান ঘটবে ২০২৩ সালেই। কিন্তু দেখা গেল উল্টো ছবি। আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর হতাশায় ডুবে গিয়েছিলেন তিনি। টিভি ক্যামেরায় দেখা যায় সেই দৃশ্য।


দল প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারলেও ব্যক্তি বিরাটের পারফরম্যান্স কিন্ত মন ভরিয়ে দিয়েছে তাঁর সমর্থকদের। ১৪ ম্যাচ খেলে ৬৩৯ রান করেছেন কোহলি। এরমধ্যে রয়েছে দুটি শতরান এবং ৬টি অর্ধশতরান।এবারে আইপিএলে বিরাটের ব্যাট সব সমালোচনার জবাব দিয়ে দিয়েছে। কিন্তু ইতিহাস চ্যাম্পিয়নদেরই মনে রাখে।

৩

এই পরিস্থিতিতে পিটারসেনের মতো প্রাক্তন ক্রিকেটার কোহলিকে দল বদলানোর পরামর্শ দিয়েছেন। প্রাক্তন ইংল্যন্ড ক্রিকেটার টুইটে লেখেন, 'রাজধানীর ফ্র্যাঞ্চাইজিতে যাওয়ার সময় এসে গিয়েছে বিরাটের।' বিরাট যদিও এর আগে বহুবার বলেছেন, তিনি আরসিবির হয়েই কেরিয়ারের শেষ দিন পর্যন্ত খেলতে চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+