IPL: মাঠেই অনুষ্কাকে ভিডিও কল বিরাটের, সেঞ্চুরি করে কোহলির মুখে দলের কথা
অন্ধকার সময় কাটিয়ে আন্তজার্তিক ক্রিকেটে আগেই স্বমহিমায় ফিরেছেন বিরাট কোহলি। চলতি আইপিএলেও তাঁকে দেখা যাচ্ছিল আগের ফর্মেই। কিন্তু কোথাও যেন তাঁর ভক্তদের মধ্যে না পাওয়ার একটা আক্ষেপ ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে কিং কোহলির সব আক্ষেপকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। চার বছর পর আবার আইপিএলের মঞ্চে বিরাট শতরান।
আইপিএল-এ এর আগে পাঁচবার সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি, বেশিরভাগে ক্ষেত্রেই ভিআইপি গ্যালারিতে হাজির থেকেছেন অনুষ্কা। কিন্তু বৃহস্পতিবার রাতে হায়দরাবাদের মাঠে ষষ্ঠ সেঞ্চুরির সাক্ষী থাকা হয়নি বিরাট পত্নীর, তাতে কী? সেঞ্চুরি শেষে মাঠ থেকেই কোহলি ভিডিও করলেন অনুষ্কাকে। খুশির এই মুহূর্ত ভাগ করে নিলেন প্রিয়তমার সঙ্গে।


Virat Kohli on video call with Anushka Sharma after won the match.
— CricketMAN2 (@ImTanujSingh) May 18, 2023
What a beautiful picture, Precious! pic.twitter.com/fwWuy9HhBh
ঘরের মাঠে সানরাইজার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান করে। এরপর রান তাড়া করতে নেমে শুরু হয় বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির দাপট। ১৭২ রানের পার্টনারশিপ তৈরি করেন বিরাট ও ফাফ। ৭১ রান করে আউট হন ফাফ।
𝗖𝗹𝗮𝘀𝘀. 𝗥𝗲𝘀𝗶𝗹𝗶𝗲𝗻𝗰𝗲. 𝗣𝗲𝗿𝗳𝗲𝗰𝘁𝗶𝗼𝗻. 𝗞𝗶𝗻𝗴 𝗞𝗼𝗵𝗹𝗶 👑@imVkohli produced a chase masterclass and unleashed his best in a must-win game, leaving everyone in awe 👏#TATAIPL | #SRHvRCB | @RCBTweets pic.twitter.com/kCeT35cAIX
— IndianPremierLeague (@IPL) May 19, 2023
১২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬২ বলে শতরানের গণ্ডি টপকে যান কোহলি। দীর্ঘ চার বছর পরে আইপিএলে সেঞ্চুরি করলেন কোহলি। এর আগে আইপিএলে তাঁর ব্যাট থেকে শেষ শতরান এসেছিল ২০১৯ সালে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ শতরানকারী হলেন কোহলি।


Some memorable souvenirs and infinite inspiration in there 😃👌🏻
— IndianPremierLeague (@IPL) May 18, 2023
Spirit of Cricket 👏🏻👏🏻
#TATAIPL | #SRHvRCB | @imVkohli pic.twitter.com/wLUPhCxmED
খেলা শেষে এটিও দেখা গিয়েছে, কোহলি বিপক্ষ হায়দরাবাদ দলের তরুণ ক্রিকেটারদের ব্যাটে, জার্সি, কিংবা টুপিতে অকাতরে সই দিচ্ছেন। কোনও বিরক্তি নেই। কোহলি প্রমাণ করলেন তিনি দেশের একনম্বর ক্রিকেটীয় রোলমডেল।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications