IPL:মাঠের পর এবার সোশ্যাল সাইটেও কোহলি-নবীন বিরাট বিতর্ক, মিমের বন্যা সমাজ মাধ্যমে
মাঠ-সাজঘরের গণ্ডি ছাড়িয়ে বিরাট বিতর্কের আঁচ পড়ল সোশ্যাল সাইটেও। লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর প্রথমে নবীন উল হক তারপর গৌতম গম্ভীরের সঙ্গে বাকযুদ্ধে জড়ান বিরাট কোহলি। এরজেরে শাস্তি পেলেন কোহলিও। আরসিবি ব্যাটসম্যানের ১০০ শতাংশ ম্যাচ ফি কাটা গেল এই ঘটনায়।
এই ঘটনায় শুরু হয়েছে সমালোচনা। কিন্তু সমালোচকদের পাল্টা দিতে ছাড়লেন না কিং কোহলি। মঙ্গলবার সকালেই সোশ্যাল সাইটে পোস্ট করে নিজের মতামত তুলে ধরেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেছেন, যার স্পষ্ট অর্থ ছিল যে তিনি অন্যদের মতামতকে গুরুত্ব দেন না। বিরাট সোশ্যাল মিডিয়ায় যে স্টোরিটি শেয়ার করেছেন, তাতে লেখা হয়েছে, 'আপনি যা শুনছেন তা মতামত, বাস্তবতা নয়। যা দেখছেন তা বাস্তবতা নয়।'


লখনউ ইনিংসের ১৭ তম ওভারে বিরাটের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন নবীন। ম্যাচ চলাকালীন একাধিকবার উত্তেজিত হতে দেখা যায় বিরাটকে। ১৭-তম ওভারের শুরুতে বিরাটকে শান্ত করার চেষ্টা করেন আম্পায়ার। সেই সময়ে ক্রিজে ছিলেন লখনউয়ের নবীন ও অমিত মিশ্র। এর পরের দৃশ্য, বিরাটের দিকে তেড়ে যান আফগান ক্রিকেটার নবীন। শৃঙ্খলা ভঙ্গের অপরাধে নবীন উল হককে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা দিতে ।গতকালের ঝামেলায় বিরাটের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছিলেন নবীনও।
এরপর সাজঘরে ফিরে গিয়ে কোহলি বিতর্কিত ঘটনার প্রসঙ্গ না উল্লেখ করে বলেন, 'তুমি যদি কিছু দাও, তোমাকে পাল্টা নিতেও হবে।অন্যথায় কিছু দিও না।'

কলকাতা পুলিশের পক্ষ থেকেও এই ঘটনাকে কেন্দ্র করে একটি সচেতনতামূলক মিম শেয়ার করা হয়েছে। যেখানে ফোনে যাওয়া ওটিপি জানতে চাওয়া হচ্ছে। বিরাট এবং গম্ভীরের মুখে আঙুল দেওয়া ছবি দেখিয়ে সাধারণ মানুষকে এই বিষয়ে চুপ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
একটি ক্রিকেট গ্রুপের মিমে আবার দেখানো হয়েছে, কোহলি শুধু বলেছিল ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে গম্ভীরের ৯৭ রানের থেকেও ধোনির ৯১ রান বেটার ছিল। এরপরই সমস্যার সূত্রপাত হয়।
কেউ আবার ১০ বছর আগের গম্ভীর-বিরাটের বিতর্কের ছবি পোস্টও করেছেন।












Click it and Unblock the Notifications