IPL:আইপিএলে বিরাট বিতর্ক! সেদিন ঠিক কী কথোপকথন হয়েছিল কোহলি-গম্ভীরের?

বিরাট-গম্ভীর বিতর্ক অব্যাহত ভারতীয় ক্রিকেটে। ঘটনার ৪৮ ঘণ্টা পরও বিতর্ক যেন কিছুতেই মিটছে না বরং উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। সংবাদ সংস্থ সূত্রে প্রকাশিত হয়েছে গম্ভীর এবং বিরাটের বিতর্কিত মুহুর্তের কথোপকথন। দুই তারকাই যেন রনংদেহী মেজাজে ছিলেন।

ম্যাচ চলাকালীনই লখনউ দলের আফগান ক্রিকেটার নবীন উল হকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন কোহলি। ম্যাচ শেষে হাত মেলানোর সময় বিরাটকে কিছু একটা বলেন লখনউয়ের বিদেশি ক্রিকেটার। পাল্টা কিছু বলেন কোহলিও। তার পরেই সেখানে আসেন গম্ভীর।এরপর দেখা যায় প্রবল বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন গম্ভীর এবং কোহলি।

১

কী কথা হয়েছিল বিরাট এবং গম্ভীরের মধ্যে কথোপকথন। সংবাদ সংস্থা সূত্রে প্রকাশিত খবর অনুযায়ী, গম্ভীর কোহলিকে বলেন 'কী বলছো বলো'। পাল্টা উত্তর দিয়ে কোহলি বলেন, 'আমি তোমাকে কিছুই বলিনি, তুমি বিষয়টার মধ্যে ঢুকছো কেন?'।

এরপর কিছুটা রেগে গিয়ে লখনউ দলের মেন্টর বলেন, 'তুমি আমার ক্রিকেটারকে কটূ কথা বলছো মানে আমার পরিবারকে অসম্মান করছো।' গম্ভীরের এই মন্তব্যের পরই সুর চড়ান কোহলিও। এর প্রতুত্তরে কোহলি বলেন, 'তাহলে তুমি তোমার পরিবারকে সামলে রাখো।'

২

কোহলির এই মন্তব্যের পর মেজাজ সপ্তমে উঠে যায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের। টিভি ক্যামেরায় ধরা পড়ে গম্ভীরের রাগের সেই মুহূর্ত। পাল্টা লখনউ দলের মেন্টর বলেন, 'তুমি আমাকে শেখাবো কী করতে হবে।'

এই বিতর্কের পরেই কঠোর পদক্ষেপ করেছে বিসিসিআই। দুই ক্রিকেটারের জন্য্ কড়া শাস্তি ঘোষণা করে আইপিএল গর্ভিনং কাউন্সিল। আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য লখনউ মেন্টর গৌতম গম্ভীরকে তাঁর ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়। একই শাস্তি পান কোহলিও। আরসিবি ব্যাটসম্যানের ১০০ শতাংশ ম্যাচ ফি কাটা যায় এই ঘটনায়।

৩

লখনউ দলের ক্রিকেটার নবীন উল হকও এই ঘটনার সঙ্গে জড়িয়ে ছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অপরাধে নবীন উল হককে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়। যদিও ম্যাচের মধ্যে শুরুটা করেছিলেন আফগান তারকা। সেই পরিস্থিতি সামাল দেন অমিত মিশ্রা। কোহলির সঙ্গে মিশ্রারও কথা কাটাকাটি হয়। এরই মধ্যে সামনে এসেছে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ঝামেলার আরও একটি নতুন ভিডিও। যা রীতিমত তোলপার ফেলে দিয়েছে ক্রিকেট দুনিয়ায়।

বিরাট গম্ভীর বিতর্ক নতুন কিছু নয়। এর আগে ২০১৩ সালে ২০১৩ সালে বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে বিরাট কোহলি ও গৌতম গম্ভীর তর্কাতর্কিতে জড়িয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+