IPL: একাধিক রেকর্ড কোহলির, বিরাটকে কুর্নিশ সচিন থেকে প্রতিপক্ষ দলের

শতরান করলেন, রেকর্ড গড়লেন, দলকে প্লে অফের পথে এগিয়ে দিলেন। এটাই যেন বিরাট কোহলির সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পারফরম্যান্সের নির্যাস। চার বছর পর আইপিএলে ফের সেঞ্চুরি করলেন কিং কোহলি। এই শতরানের সঙ্গে সঙ্গেই বেশ কিছু রেকর্ডও গড়ে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক।

আইপিএলে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড ছিল ক্রিস গেইলের। ৬ বার আইপিএলের শতরান করেছেন ক্যারিবিয়ান তারকা। এবার গেইলের পাশে জায়গা করে নিলেন কিং কোহলিও। এখন থেকে বিরাটের নামের পাশেও ছয়টি সেঞ্চুরি।

1

বর্তমান ক্রিকেটে নার্ভাস ৯০, অতীত হয়ে গিয়েছে। ছক্কা মেরেই শতরান করাটা অভ্যাসে পরিণত করেছেন বিরাট। গত বছর সেপ্টেম্বরে টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ছক্কা হাকিয়ে সেঞ্চুরি করেন বিরাট, একই ঘটনার পুনরাবৃত্তি হয় ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজেও। এবার আইপিএলের মঞ্চেও হল একই ঘটনা। হায়দরাবাদের বিরুদ্ধে ছয় মেরেই শতরান পূর্ণ করলেন কোহলি।

কথায় আছে জুটিতে লুটি। বিরাট-দু প্লেসি জুটিও বেশ কিছু রেকর্ড সৃষ্টি করলে‌ন বৃহস্পতিবারের ম্যাচে। আইপিএলের ইতিহাসে আরসিবির হয়ে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান করার তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন এই জুটি। ২০২১ সালে আরসিবির হয়ে মুম্বইয়ের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জুটিতে অপরাজিত ১৮১ রান করে নজির গড়েন বিরাট-পাডিক্কাল জুটি।

2

আইপিএলের ইতিহাসে রান তাড়া করে ম্যাচ জয়ের ক্ষেত্রেও ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান করার তালিকায় উঠে গেল বিরাট-ফ্যাফ জুটি। এই তালিকায় শীর্ষে রয়েছে গৌতম গম্ভীর এবং ক্রিস লিন জুটি।
বিরাটের শতরানের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার সুনামি। সচিন থেকে এবি ডিভিলিয়ার্স শুভচ্ছা জানিয়েছন কোহলিকে।

3

টুইটারে লম্বা পোস্ট করে সচিন লেখেন, "বিরাট যখন প্রথম বলেই কভার ড্রাইভ খেলেছিলেন, তখনই স্পষ্ট ছিল যে আজ বিরাটের দিন হতে চলেছে। আজ বিরাট এবং ফাফ দুজনের ব্যাটিং সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল, শুধুমাত্র ওরা অনেক বড় শট খেলেছে তা নয়, দুজনেই উইকেটের মধ্যে ভালো দৌড়েছে এবং একটি সফল পার্টনারশিপও গড়ে তুলেছে।ওরা যেভাবে ব্যাটিং করেছে তার জন্য মোট স্কোর ১৮৬ ওদের জন্য যথেষ্ট ছিল না।'


ভারতীয় দলের একদা সতীর্থ যুবরাজ-শেহওয়াগ থেকে আরসিবির সতীর্থ ডিভিলিয়ার্স প্রত্যেকেই বিরাট বন্দনা করেছেন সমাজ মাধ্যমে। শুধু প্রাক্তন সতীর্থরা কোহলির পারফরম্যান্সে মুগ্ধ আইপিএলে তাঁর প্রতিপক্ষ দলগুলিও। চেন্নাই সুপার কিংস থেকে গুজরাত বেশিরভাগ দলই কোহলিকে সেঞ্চুরির শুভেচ্ছা জানিয়েছেন।

এই তালিকায় রয়েছে লখনউ সুপার জায়ান্টসও। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে খেলার সময় বিরাট কোহলির সঙ্গে সমস্যায় জড়ান গৌতম গম্ভীর ও নবীন উল হক , ম্যাচ শেষেও ইনস্টাগ্রামে চলতে থাকে লড়াই। তবে, বিরাটের মাস্টার ক্লাস দেখে টুইট করতে ভুললো না নবাবের শহরের দলও।


এই ম্যাচে ৭১ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষস্থান মজবুত করেছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু'প্লেসি। এখনও অবধি ১৬তম আইপিএলের ১৩টি ম্যাচে ৭০২ রান করেছেন তিনি। সর্বাধিক ৮৪।
হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেয়ে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে উঠে এল দু প্লেসিরা। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট মুম্বই ইন্ডিয়ানসেরও। কিন্তু রান রেটে রোহিত শর্মার দলকে পিছনে ফেলে দিয়েছেন বিরাটরা। রবিবার এবারের আইপিএল-এ লিগ পর্যায়ের শেষ ম্যাচে গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে আরসিবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+