IPL: গম্ভীর-বিরাট বিতর্ক! জরিমানা নিয়ে অসন্তুষ্ট কোহলি অভিযোগ জানালেন বোর্ড কর্তাদের

কোহলি বনাম গম্ভীর বিতর্কের রেশ যেন কিছুতেই কাটছে না। এক সপ্তাহ হতে চললেও এই বিতর্ক যেন মিটেও মিটছে না। গোটা বিষয়টিতে এবার নতুন মাত্রা যোগ করলেন বিরাট কোহলি নিজেই। রিপোর্ট অনুযায়ী গম্ভীর ও নবীন উল হকের সঙ্গে বাকযুদ্ধের পরে বিরাট কোহলি একাধিক বিসিসিআই কর্তাকে ঘটনার বিবরণ জানিয়েছেন।

বোর্ডের দেওয়া শাস্তি নিয়েই কার্যত প্রশ্ন তুললেন প্রাক্তন ভারত অধিনায়ক। রিপোর্ট অনুযায়ী মোটা অঙ্কের জরিমানা হওয়ায় একেবারেই খুশি নয়, আরসিবি তারকা ক্রিকেটার। একাধিক বিসিসিআই কর্তাকে টেক্সট করে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন কোহলি, যা নিয়ে ফের সরগরম ভারতীয় ক্রিকেট। বিরাটের স্পষ্ট বক্তব্য জরিমানা করার মত কোনও অপরাধ তিনি করেননি।

১

কোহলি সংশ্লিষ্ট কর্তাদের জানিয়েছেন, বাকযুদ্ধের সময়ে তিনি নবীন উল হক বা গম্ভীরকে এমন কিছু বলেননি যার জন্য একশো শতাংশ জরিমানা করা হবে।

গত সোমবার লখনউ আরসিবি ম্যাচের পরে গৌতম গম্ভীরের সঙ্গে বাক যুদ্ধে জড়িয়ে পড়েন বিরাট কোহলি। যা রীতিমতো বিতর্কের সূত্রপাত করে। আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য লখনউ মেন্টর গৌতম গম্ভীরকে তাঁর ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়। একই শাস্তি পান কোহলিও। আরসিবি ব্যাটসম্যানের ১০০ শতাংশ ম্যাচ ফি কাটা যায় এই ঘটনায়।

২

ঘটনার পর আইপিএল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ২.২১-এর লেভেল ২ অপরাধ স্বীকার করেছেন। টাকার অঙ্কে হিসেব করলে বিরাট কোহলিকে জরিমানা দিতে হবে ১.৭ কোটি টাকা।

এরআগে স্লো ওভার রেটের জন্য দুইবার জরিমানার মুখে পড়তে হয়েছে কোহলিকে। তবে লখনউ ম্যাচের পর যেভাবে তাঁর ম্যাচ ফি-র পুরোটাই কাটা গিয়েছে তা মানতে পারছেন না কোহলি।
তবে জরিমানার টাকা নিজের পকেট থেকে দিতে হবে না বিরাট কোহলিকে। দোষ যতই ক্রিকেটার বা সাপোর্ট স্টাফরা করুন জরিমানার টাকা দিতে হবে ফ্রাঞ্চাইজিকেই। নিয়ম অনুযায়ী বিরাটের শাস্তির জন্য ফাইন দিতে হবে আরসিবিকেই।

৩

প্রথম দিকে চুপ থাকলেও বিরাটকে ফের খোঁচা দিয়েছেন গৌতম গম্ভীর। লখনউ মেন্টর ট্যুইট করে লিখেছেন, 'চাপের দোহাই দিয়ে দিল্লির ক্রিকেট ছেড়ে পালিয়ে যাওয়া একটা লোক টাকার বিনিময়ে ক্রিকেটের প্রতি চিন্তা দেখাচ্ছে। এটা কলিযুগ। এখানে পালিয়ে যাওয়া লোকেরাও নিজেদের বড়াই করে।' সরাসরি নাম না নিলেও গম্ভীরের তির্যক মন্তব্য যে কার দিকে, তা বুঝতে অসুবিধা হচ্ছে না।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+