IPL:সৌরভের সঙ্গে হাত না মিলিয়ে বিরাট বিতর্কে কোহলি
ভারতীয় ক্রিকেটের বিরাট কোহলি বনাম সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঠান্ডা লড়াই চরম বিতর্কিত একটি বিষয়। আইপিএলের মঞ্চ ফিরে এলো সৌরভ বনাম কোহলি বিতর্ক। ১লা বৈশাখের দিন দাদার দলকে লজ্জার হার উপহার দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি বনাম দিল্লি ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল সৌরভ বনাম কোহলি।
দাদার দল টানা ম্যাচ হেরেই চলেছে আইপিএলে। অন্যদিকে হারের হ্যাটট্রিক এড়িয়ে জয়ে ফিরলো আরসিবি। ম্যাচ শেষে কলার তুলে মাঠ ছাড়লেন কিং কোহলি। এমনকি ম্যাচ শেষে সৌজন্য দেখালেন না দুই মহা তারকা। ম্যাচ শেষে প্রথা অনুযায়ী দুই দলের সব ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা আমরা একে অপরের সঙ্গে কর মর্দন করেন। কিন্তু বিরাট এবং সৌরভ একে অপরের সঙ্গে হাতই মেলালেন না।


শনিবার আইপিএলের ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের। এই ম্যাচে বিরাট কোহলি অর্ধশতরান করেন। নির্ধারিত কুড়ি ওভারে ১৭৪ রানে তোলে আরসিবি। ব্যাট করতে নেমে পর পর উইকেট হারাতে থাকে দিল্লি। নির্ধারিত কুড়ি ওপারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানেই আটকে যায় দিল্লি।
এই নিয়ে আইপিএলে টানা পঞ্চম ম্যাচে হারের মুখ দেখল দিল্লি দল। অন্যদিকে পরপর দুই ম্যাচ হেরে কিছুটা চাপে ছিল আরসিবি।এই ম্যাচে জয় পাওয়ায় কিছুটা চাপমুক্ত হলো বেঙ্গালুরু দল। কিন্তু ম্যাচের পরে এক অভূতপূর্ব বিতর্কের সৃষ্টি হল যা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া।
Aggressive Virat Kohli replying Sourav Ganguly back right on his face with the bat 🔥 pic.twitter.com/zb7b3fgxdc
— Pari (@BluntIndianGal) April 15, 2023
ম্যাচের ফিল্ডিং করার সময় দিল্লি দলের ডাগ আউটের দিকে বেশ কয়েকবার তাকান বিরাট কোহলি। যেখানে বসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচ হেরে স্বভাবতই হতাশ লাগে দিল্লি দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভকে। এরপর দুই দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা সারিবদ্ধ ভাবে কর মর্দন করতে শুরু করেন।













Click it and Unblock the Notifications