IPL 2021: আইপিএল ফের জনপ্রিয়তার তুঙ্গে! টানা চার বছরে কোন বিষয়টিতে উচ্ছ্বসিত বিসিসিআই সচিব জয় শাহ?
আইপিএলের আজ ৪৪তম ম্যাচ। শারজায় মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের প্লে অফের ওঠার দৌড় যেমন জমজমাট, তেমনই বিশ্বের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে আইপিএল এবারও শ্রেষ্ঠত্ব বজায় রাখল। করোনা পরিস্থিতিতে আইপিএল নিয়ে যে দর্শকরা মেতে রয়েছেন তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে বিএআরসি (BARC) সাম্প্রতিকতম তথ্যে। আর তাতেই দেখা গিয়েছে, টানা চার বছর দর্শকদের আকৃষ্ট করার নিরিখে অনবদ্য ধারাবাহিকতা বজায় রেখেছে আইপিএল।

(ছবি- বিসিসিআই/আইপিএল)
২০১৮ সাল থেকে ২০২০ সাল অবধি ৪০ কোটির বেশি মানুষ আইপিএল দেখেছেন। সেই ধারা এবারও বজায় থাকায় এক ঈর্ষণীয় নজির তৈরি হতে চলেছে। চলতি আইপিএলের ৩৫তম ম্যাচ অবধি যে সমীক্ষা রিপোর্ট বিএআরসি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, এই ম্যাচ পর্যন্ত আইপিএল দেখেছেন ৩৮ কোটি মানুষ। গত বছরে ঠিক এই ম্যাচ অবধি আইপিএলের যে ভিউয়ারশিপ ছিল তার তুলনায় এবার বেড়েছে ১.২ কোটি। শুধু তাই নয়, ২০১৮ সালের পর থেকে ধরলে এবারই সবচেয়ে বেশি সংখ্যক ক্রিকেটপ্রেমী আইপিএলে নজর রেখেছেন। প্রথম ৩৫টি ম্যাচ অবধি ভিউয়ার এনগেজমেন্ট লেভেল ৩২ শতাংশ ধরে রাখতে সক্ষম হয়েছে, যেটিও গত বছরের আইপিএলের তুলনায় অনেক বেশি।
I am delighted to share that #IPL2021 continues to register significant growth in viewership
— Jay Shah (@JayShah) September 30, 2021
📈
380 million TV viewers (till match 35)
12 million more than 2020 at the same stage🙌🏾
Thank you, everyone. It will only get more exciting from here on @IPL @StarSportsIndia @BCCI
স্টার স্পোর্টসের তরফে এই তথ্য সংবাদমাধ্যমকে জানানো হয়েছে। পাশাপাশি আইপিএল ঘিরে উন্মাদনা দেখে উচ্ছ্বসিত বিসিসিআই সচিব জয় শাহ। তিনিও একই তথ্য দিয়ে লিখেছেন, আইপিএলের দর্শকসংখ্যা প্রতি বছর যেভাবে বাড়ছে তাতে আমি সত্যিই আনন্দিত। আরও চিত্তাকর্ষক আইপিএল ক্রিকেটপ্রেমীদের আনন্দ দেবে বলেও আশাবাদী বোর্ড সচিব। আইপিএল সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের তরফেও আশাপ্রকাশ করা হয়েছে, আইপিএল যতই প্লে অফের দিকে এগিয়ে যাবে এবং প্লে অফ শুরু হবে তখন আরও বেশি দর্শক আইপিএল দেখবেন। সংস্থার তরফে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে দর্শকদের পছন্দের কথা ভেবে আইপিএল সম্প্রচারে বেশ কিছু অভিনবত্ব আনা হয়েছে। আইপিএলের দ্বিতীয়ার্ধে আসলি পিকচার অভি বাকি হ্যায় বলে যে প্রচার চলেছিল তাও যথেষ্ট ইতিবাচকভাবেই দর্শক-মনে গৃহীত হয়েছে। আইপিএলের বাকি ম্যাচগুলি এবং তারপর টি ২০ বিশ্বকাপও যে বহু দর্শককে আকৃষ্ট করবে সে ব্যাপারে নিশ্চিত স্টার স্পোর্টস।
All ears as @imVkohli speaks 👌 👌#VIVOIPL #RRvRCB pic.twitter.com/9sj9Z5D1wL
— IndianPremierLeague (@IPL) September 29, 2021
ভারতের বিভিন্ন রাজ্যের মানুষের কথা ভেবে আইপিএল আরও চিত্তাকর্ষক ভঙ্গিমায় পৌঁছে দিতে আটটি ভাষায় সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। নানাভাবে ক্রিকেটপ্রেমীদের একাত্ম করা হচ্ছে। ডিজনি+হটস্টারেও বহু মানুষ খেলা দেখছেন। ধারাভাষ্যকারদের আকর্ষণীয় প্যানেল যেমন আইপিএলের জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ, তেমনই কলকাতা নাইট রাইডার্সের নাইট ক্লাব, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনসাইড আরসিবি, চেন্নাই সুপার কিংসের দ্য সুপার কিংস শো, মুম্বই ইন্ডিয়ান্সের এমআই টিভি, দিল্লি ক্যাপিটালসের ইয়ে হ্যায় নয়ি দিল্লির মতো ফ্র্যাঞ্চাইজি শো ঘিরেও মানুষের উন্মাদনা চোখে পড়ছে। এতে দলগুলির অন্দরমহলের নানা অজানা তথ্যের সঙ্গেও পরিচিত হতে পারছেন তাঁরা। আইপিএলের ফাইনাল ১৫ অক্টোবর। ফলে দর্শকসংখ্যার নিরিখে চলতি আইপিএল সর্বকালীন রেকর্ড ভাঙতে পারে কিনা সেদিকেই থাকবে নজর।












Click it and Unblock the Notifications