IPL: হাঁটুতে চোট নিয়েও শতরান , কাকে কৃতজ্ঞতা জানালেন ভেঙ্কটেশ আইয়ার?
রবিবার ওয়াংখেড়ে মাতিয়ে দিলেন ভেঙ্কটেশ আইয়ার। ১৫ বছর পর কোনও নাইট রাইডার্স ব্যাটসম্যান আইপিএলে শতরান করলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে আইপিএলে ওরেঞ্জ ক্যাপের আপাতত মালিক হলেন কেকেআর ব্যাটসম্যান। শিখর ধাওয়ানকে টপকে ৫ ম্যাচে ২৩৪ রান করলেন ভেঙ্কটেশ।
এবারের ঘরোয়া মরসুমে খুব একটা ছন্দে ছিলেন না মধ্যপ্রদেশের এই ব্যাটসম্যান। এমনকি প্রথম দিকে নাইটদের হয়ে ব্যাট হাতে ঝড় তুলতেও পারছিলেন না আইয়ার। রবিবার আরব সাগরের তীরে সব কিছুর যেন জবাব দিলেন কেকেআরের এই ব্যাটসম্যান।মালিক শাহরুখ খান উপস্থিত ছিলেন না কিন্তু সুহানা আব্রামদের সামনেই জ্বলে উঠলেন ভেঙ্কটেশ।

শতরানের পর সম্প্রচারকারী চ্যানেলে আইয়ার বলেন 'এই শতরান খুব স্পেশ্যাল আমার কাছে। দলগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রানটা।আশা করছি এই রানটা আমাদের বোলাররা রক্ষা করতে পারবে।' আজ ভেঙ্কটশের স্ট্রাইকরেট ছিল ২০৩.৯২। বাকী সমবেত কেকেআর ব্যাটসম্যানদের স্ট্রাইকরেট ৯৭.১।

মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ের রেকর্ড বরাবরই ভালো ভেঙ্কটেশের। ৪ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৫০ রান। এরমধ্যে রয়েছে একটি শতরান , একটি অর্ধশতরান। স্ট্রাইকরেট ১৭১.২৩।মেরেছেন১৯টি চার, ১৭টি ছক্কা।

এই মঞ্চ থেকেই তার মাথায় উঠে ওরেঞ্জ ক্যাপ। আইপিএলে আপাতত ওরেঞ্জ ক্যাপের মালিক হয়ে খুশি নাইট ব্যাটসম্যান।এর আগে ২০০৮ সালে ম্যাকালাম নাইট জার্সিতে একমাত্র শতরানের মালিক ছিলেন। সেই কৃতিত্বে এবার ভাগ বসালেন ভেঙ্কটেশ আইয়ার। ২০০৮ সালের পর থেকে কেউই আর কেকেআর জার্সিতে শতরান করতে পারেননি। অবশেষে আইয়ারের ব্যাটে আক্ষেপ ঘুচল।
ব্যাট হাতে ঝড় তুললেও বল করতে নামতে পারলেন না ভেঙ্কটেশ। কেকেআর ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে তার পরিবর্তে নামাল সূরষ শর্মাকে। ব্যাট করেও ফিল্ডিং করা হল না আইয়ারের। ভাগ্য বোধহয় একেই বলে।












Click it and Unblock the Notifications