IPL: রিঙ্কুর ৫ ছ্ক্কা থেকে যশস্বীর দ্রুততম অর্ধশতরান, পারফরম্যান্সের নিরিখে ২০২৩ সালে নজর কাড়লেন কারা?

সদ্য সমাপ্ত আইপিএলেও ক্রিকেট প্রেমীরা সাক্ষী থাকল বেশ কিছু চোখ ধাঁধানো পারফরম্যান্সের। যশস্বী জয়সওয়ালের দ্রুততম অর্ধশতরান থেকে রিঙ্কু সিংয়ের টানা ৫ ছক্কায় ম্যাচ জেতানো, ২০২৩ সালে আইপিএলে দেখা গিয়েছে বেশ কিছু নজর কাড়া পারফরম্যান্স। এবার এক নজরে দেখে নেওয়া যাক সদ্য সমাপ্ত আইপিএলে টপ পারফরমার কারা?

এবারের আইপিএলে এমারজিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরষ্কার পেয়েছে‌ন যশস্বী জয়সওয়াল। টুর্নামেন্টে ১৪ ম্যাচ খেলে তাঁর নামের পাশে ৬২৫ রান। একটি শতরানও করেছেন। গড় ৪৮.০৭, স্ট্রাইকরেট ১৬৩.৬১। সেইসঙ্গে আইপিএলে দ্রুততম অর্ধশতরান তাঁর নামের পাশে। ইডেনে নাইটদের বিরুদ্ধে ১৩ বলে ৫০ রান করে তাক লাগিয়ে দেন রাজস্থানের তরুণ এই ব্যাটসসম্যান।

১

তালিকায় দ্বিতীয় স্থানে অবশ্যই থাকবেন রিঙ্কু সিং। গুজরাতের বিরুদ্ধে ৫টি ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে রীতিমতো নায়ক হয়ে উঠেন কেকেআর ব্যাটসম্যান। গত কয়েক বছর ধরেই কেকেআর দলের সদস্য হলেও, সেভাবে তারকা হয়ে উঠতে পারেননি। কিন্তু এবার রিঙ্কু নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।১৪ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৭৪ রান।স্ট্রাইকরেট ১৪৯.৫২। আলিগড়ের এই ক্রিকেটার নিজেকে ফিনিশার হিসাবেও প্রতিষ্ঠা করেছেন।

২

চলতি আইপিএল জন্মদিয়েছে ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্সের। তাঁর নাম শুভমান গিল। বিরাটের পর রানের রাজা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন গিল। আইপিএল ২০২৩ সালের ওরেঞ্জ ক্যাপের মালিক হলেন শুভমান গিল। ১৬ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৮৯০ রান। গিলের ব্যাটিং গড় দাঁড়াল ৫৯.৩৩, স্ট্রাইক রেট ১৫৭.৮০। তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন।

৪

ওরেঞ্জ ক্যাপ ছাড়াও টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েএবেল প্লেয়ার, গেম চেঞ্জার অফ দ্য সিজন, সব থেকে বেশি চারও মারার পুরস্কার গিলের ঝুলিতে। অনেকেই তাঁরে 'বেবি গোট' বলে উল্লেখ করছেন।
এবার নজর রাখা যাক ফাফ ডু প্লেসির দিকে। বুড়ো হাড়ে ভেলকি দেখিয়েছেন আরসিবির অধিনায়ক। ১৪ ম্যাচে করেছেন ৭৩০ রান। স্ট্রাইকরেট ১৫৩.৬৮। টুর্নামেন্টে সবথেকে লম্বা ছক্কা (১৫০ মিটার) মারার জন্য পুরস্কার পেলেন ফাফ দু প্লেসি। ১০ লক্ষ টাকা পেয়েছেন আরসিবি অধিনায়ক। ৩৮ বছর বয়সে ব্যাট হাতে ধামাকা দেখিয়েছেন প্রোটিয়া তারকা।

৩

উল্লেখ করতেই হবে মোহিত শর্মার কথা। শামি ২৮টি উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক হলেও, পারফরম্যান্সের নিরিখে কম যাননি মোহিত শর্মা। তাঁর নামের পাশে ২৭ উইকেট। ডেথ ওভারে একাধিক ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন। ফাইনালে ট্র্যাজিক হিরো হিসাবে থাকলেও মোহিত কিন্তু এবার উজ্জ্বল হয়ে থাকবেন তাঁর পারফরম্যান্সে।


আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+