IPL: গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও বড়সড় লক্ষ্মীলাভ হতে পারে রাজস্থান রয়্যালসের
আইপিএল প্লে অফে জায়গা করে নিতে না পারলেও বড়সড় লক্ষ্মীলাভের পথে রাজস্থান রয়্যালস। আইপিএলে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করতে চলেছে টাইগার গ্লোবাল। মার্কিনী এই সংস্থাটির সঙ্গে কথা চলছে রাজস্থান রয়্যালস দলের। চূড়ান্ত ঘোষণা না হলেও টাইগার গ্লোবাল রাজস্থান দলে ৪০ হাজার মিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে।
সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী,দুই পক্ষের মধ্যে চুক্তি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। মার্কিনী এই বিনিয়োগকারী সংস্থাটি সরাসরি দল গঠনে অর্থ ঢালবে। ২০২০ সালে এই সংস্থাটি ই স্পোর্টস সংস্থায় বিনিয়োগ করে। বর্তমানে একটি জনপ্রিয় ই স্পোর্টস সংস্থার মালিকানা তাঁদেরই হাতে।

শুধু ই স্পোর্টস সংস্থাতেই নয় একাধিক ভারতীয় সংস্থায় বিনিয়োগ করেছে মার্কিনী এই কোম্পানীটি। তারমধ্যে রয়েছে জোমাটো, পলিসিবাজার, ওলার মতো সংস্থা।

এবারের আইপিএলে প্লে অফে জায়গা করে নিতে পারেনি রাজস্থান। ১৪ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে লিগ শেষ করেছে তাঁরা। রাজস্থান রয়্যালস, মোটা ম্যাচ ১৪টি ম্যাচ খেলেছে। এরমধ্যে জয় পেয়েছে ৭টি পরাজয়ের মুখ দেখেছে ৭টি ম্যাচে।১৪ পয়েন্ট ০.১৪৮ নেট রানরেট নিয়ে পাঁচ নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হল গোলাপী ব্রিগেডকে।

তবে রাজস্থানের জার্সিতে নজর কেড়েছেড় যশস্বী জয়সওয়াল। টুর্নামেন্টে ১৪ ম্যাচ খেলে ৬২৫ রান করেছেন। আইপিএলে দ্রুতত অর্ধশতরানের মালিকও হয়েছেন রাজস্থানের তরুণ এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত টাইগার গ্লোবালকে বিনিয়োগকারী হিসাবে পেলে আগামী বছর যে আরও শক্তিশালী দল গড়বে রাজস্থান, তা বলাই বাহূল্য।












Click it and Unblock the Notifications