IPL: ফাইনালের আগে ধোনির সঙ্গে সাক্ষাত, মাহির বার্তায় পাথিরানাকে নিয়ে নিশ্চিন্ত তাঁর পরিবার

চলতি আইপিএলে অন্যতম সেরা প্রতিভা সিএসকে বোলার মাথিশা পাথিরানা। ডেথ ওভারে তাঁর বোলিং নজর কেড়েছে সবার। বিশেষ করে তরুণ এই পেসারের বোলিং অ্যাকশনও বেশ আর্কষণীয়। তাঁর বোলিং অ্যাকশন অনেকটা শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গার মতো। ইতিমধ্যেই পাথিরানা ক্রিকেট বিশ্বে জুনিয়র মালিঙ্গা নামেও পরিচিত।

আইপিএল ফাইনালের আগে পাথিরানার পরিবারের সঙ্গেই দেখা করলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের সঙ্গে দেখা করার পর উচ্ছ্বসিত এবং আশ্বস্ত পাথিরানা পরিবারও। শ্রীলঙ্কান পেসারের বোন বিশুকা পাথিরানা সোশ্যাল মিডিয়ায় ধোনির সঙ্গে সাক্ষাতের বেশ কিছু ছবি পোস্ট করেছেন।

1

সিএসকে পেসারের বোন বিশুকা এই ছবির সঙ্গে লিখেছেন, 'মালিকে (মাথিশা পাথিরানা) নিয়ে এবার আমরা আশ্বস্ত হলাম যখন থালা(ধোনি) বলল আপনাদের মাথিশার বিষয়ে চিন্তা করার কোনও কারণ নেই, ও সবসময় আমার সঙ্গে সঙ্গেই থাকে। এই মুহূর্তগুলো আমি কোনদিন আমার স্বপ্নেও কল্পনা করতে পারিনি।'

২০২০ সালের আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা হয়ে গিয়েছিল পাথিরানার। সেই সময় একটি ভিডিওতে পাথিরানার বোলিং দেখেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ধোনি। জহুরির চোখ রত্ন খুঁজে নিতে ভুল করেনি। ২০২০ সালেই সিএসকে শিবিরে শ্রীলঙ্কান পেসারকে ডাকেন ধোনি। কিন্তু সেই বছর চেন্নাই দলে যোগ দিতে পারেন নি পাথিরানা।

2

২০২০ সালে আইপিএলের শুরুতে সিএসকের পক্ষ থেকে পাথিরানাকে একটি চিঠি পাঠানো হয়। যাতে লেখা ছিল যে পাথিরানাকে ভ্যাকসিন নিয়ে দুবাইতে সিএসকে-তে যোগ দিতে হবে। পাথিরানার বয়স তখন ১৭ বা ১৮ বছর, কোভিড অতিমারী তার শীর্ষে ছিল। ফলে দুবাইতে চেন্নাই দলের সঙ্গে যোগ দিতে পারেননি শ্রীলঙ্কার পেসার।


২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিলেন এবং বাংলাদেশ লিগে জায়গাও পেয়েছিলেন। একজন ব্যাটসম্যানকে তার ইয়র্কার দিয়ে বোলিং করার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। তখনই সিএসকে তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছিল। তাঁর উপর প্রথম থেকেই নজর ছিল চেন্নাই দলের। অবশেষে ২০২৩ সালে বিশ্ব ক্রিকেটকে আরও একটি রত্ন উপহার দিল সিএসকে।

3

তবে সীমিত ওভারের মধ্যেই পাথিরানাকে ক্রিকেট সীমাবদ্ধ রাখার পরামর্শ দিয়েছেন ধোনি। সিএসকে অধিনায়ক আগেই জানিয়েছিলেন, 'আমি ব্যক্তিগতভাবে মনে করি ও এমন একজন ক্রিকেটার যাঁর লাল বলের ক্রিকেট খেলা উচিত নয়।টেস্ট ক্রিকেটের ধারেকাছে যাওয়াও উচিত নয়। এমনকী সাদা বলের ক্রিকেটেও খুব বেছে ম্যাচ খেলা উচিত। ওর আইসিসির ইভেন্টগুলি খেলা উচিত। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+