বিশ্ব ফটোগ্রাফি দিবসে ছবি শেয়ারের ঝড় আইপিএলের বিভিন্ন দলের, চলছে নানা পরিকল্পনা
আইপিএলের বাকি ম্যাচগুলি শুরু হতে আর ঠিক এক মাস। ১৯ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স পরস্পরের বিরুদ্ধে খেলতে নামবে। আজ অনুশীলন শুরু করার কথা রয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের। চেন্নাই সুপার কিংসের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সও পৌঁছে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। আইপিএলের আগে শিবির আয়োজন করতে বাকি দলগুলিও একে একে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তারই মধ্যে আজ আইপিএলের বিভিন্ন দল সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ারের ঝড় তুলেছে। আইপিএলের নানা স্মরণীয় ঘটনার ছবি যেমন শেয়ার করা হচ্ছে, তেমনই অনুশীলনের ফাঁকে ক্রিকেটারদের নিজেদের মধ্যে মজা করা বা ক্যামেরা হাতে ছবি তোলার ছবি শেয়ার করা হয়েছে। যা নিঃসন্দেহে এদিনের গুরুত্ব উদযাপনে বাড়তি মাত্রা যোগ করেছে।
|
বিশ্ব ফটোগ্রাফি দিবস
প্রতি বছরের মতো এবারও ১৯ অগাস্ট পালিত হচ্ছে বিশ্ব ফটোগ্রাফি দিবস। এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আজ যে আমরা সকলে ছবি তুলি তার প্রক্রিয়াটি শুরু হয়েছিল ফ্রান্সে। নানা বিবর্তনের পর অত্যাধুনিক হয়েছে ছবি তোলার পদ্ধতি। ছবি তোলার পদ্ধতির উদ্ভাবন করেছিলেন ফ্রান্সের লুই ডাগুয়েরে ও জোসেফ নিসেফোর নিয়েপস। সেটা ১৯৩৭ সাল। ১৮৩৯ সালের ৯ জানুয়ারি তাঁদের আবিষ্কার, ডাগুয়েরিওটাইপ পদ্ধতিকে মান্যতা দেয় ফ্রেঞ্চ আকাদেমি অব সায়ান্সেজ। ছবি তোলার প্রাথমিক পদ্ধতি ছিল এই ডাগুয়েরিওটাইপ। ১৮৩৯ সালে ফরাসি সরকার বিশ্ববাসীকে উপহার দেন ছবি তোলার এই আবিষ্কার। সেই দিনটিকে স্মরণে রেখেই প্রতি বছর আজকের দিনে বিশ্বজুড়ে উদযাপিত হয় বিশ্ব ফটোগ্রাফি দিবস।
|
মেতেছে আইপিএলের দলগুলিও
এই দিনটিকে নানাভাবে উদযাপন করা হয়। পেশাদার ফটোগ্রাফার বা ছবি তোলায় আগ্রহীরা নিজেদের তোলা সেরা ছবিগুলিকে বিশ্ব ফটোগ্রাফি দিবসের পোর্টালে দেওয়ার সুযোগ পান। ভালো ছবিগুলিকে ওই ওই ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বন্ধু বা পরিবারের লোকজনেদের সঙ্গেও এই দিনটিতে নানা স্মরণীয় মুহূর্ত ভাগ করে নিতে চান অনেকে। সেই চলে ব্যতিক্রমী নয় আইপিএলের দলগুলিও। যারা ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে গিয়েছে এবং যারা এখনও পৌঁছায়নি, সকলেই আইপিএলের নানা স্মরণীয় মুহূর্তের ছবি শেয়ার করেছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে।
|
তৃতীয় দল হিসেবে যাবে দিল্লি
আইপিএল দলগুলির মধ্যে প্রথম সংযুক্ত আরব আমিরশাহীতে শিবিরের জন্য পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তার কিছু পরেই চেন্নাই সুপার কিংস। দুটি দলই পৌঁছে দিয়েছে অগাস্টের ১৩ তারিখ। দিল্লি ক্যাপিটালস পৌঁছাবে ২১ অগাস্ট। যদিও শ্রেয়স আইয়ার ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন। শ্রেয়সের কাঁধেই ফের যেতে পারে অধিনায়কত্বের ভার। এই মুহূর্তে আইপিএল পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস। শ্রেয়স আইয়ারের কাঁধে অপারেশন হওয়ায় নেতৃত্বের ভার দেওয়া হয় ঋষভ পন্থকে।
|
কলকাতা নাইট রাইডার্সের পরিকল্পনা
কলকাতা নাইট রাইডার্সের তিন ক্রিকেটার শুভমান গিল, কমলেশ নাগরকোটি ও বরুণ চক্রবর্তী রয়েছেন ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। রিহ্যাব, ট্রেনিংয়ের পর ফিটনেস সংক্রান্ত চূড়ান্ত ছাড়পত্র পেলেই তাঁরা যেতে পারবেন আইপিএল অভিযানে। কলকাতা নাইট রাইডার্স আবু ধাবির উদ্দেশ্যে রওনা দিতে পারে ২৭ অগাস্ট। কেকেআর বিশ্ব ফটোগ্রাফি দিবসে শেয়ার করেছে ইডেনে শাহরুখ খান ও দর্শকদের কিছু মুহূর্তের ছবি।
|
আরসিবি-সহ অনেকেই যাবে এ মাসে
এ মাসের শেষে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহী রওনা হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অধিনায়ক বিরাট কোহলি অবশ্য ইংল্যান্ডে টেস্ট সিরিজের পর সোজা দলের সঙ্গে যোগ দেবেন বাবল টু বাবল ট্রান্সফারের মাধ্যমে। পাঞ্জাব কিংস ২৯ অগাস্ট সংযুক্ত আরব আমিরশাহী রওনা হতে পারে।
|
হায়দরাবাদ ও রাজস্থান
৩১ অগাস্ট সংযুক্ত আরব আমিরশাহী রওনা হতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। আজ বিশ্ব ফটোগ্রাফি দিবসে তারা শেয়ার করেছে ২০১৬ সালের চ্যাম্পিয়ন হওয়ার ছবি। অর্থাৎ এবারের আইপিএলে ঘুরে দাঁড়ানোর এটিই সেরা মোটিভেশন হায়দরাবাদের দলের কাছে। সেপ্টেম্বরের ২ তারিখ দুবাই পৌঁছানোর পরিকল্পনা রয়েছে রাজস্থান রয়্যালসের। মরুদেশে শিবির শুরুর আগে ছয় দিনের বাধ্যতামূলক নিভৃতবাসে কাটাতে হবে সমস্ত ক্রিকেটার, কোচিং স্টাফ, ম্যানেজমেন্টের সদস্যকে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএলের দ্বিতীয়ার্ধের খেলাগুলি। অধিনায়ক লোকেশ রাহুলের ফর্ম স্বস্তিতে রেখেছে পাঞ্জাব কিংসকে।
He’s got immense power to clear the fence, can you #GuessWho is this 🦁 looking through the lens? 😅📸#WorldPhotographyDay #SaddaPunjab #PunjabKings pic.twitter.com/REysIUIAsy
— Punjab Kings (@PunjabKingsIPL) August 19, 2021












Click it and Unblock the Notifications