IPL 2022: আইপিএলের আগে হোলিতে মাতোয়ারা শ্রেয়স-ঋদ্ধিরা, শুভেচ্ছা জানাতে গিয়ে হোঁচট খেলেন রোহিত!
আইপিএল শুরু হতে আর ৮ দিন। ২৬ মার্চ মুম্বইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স। আজ হোলির দিনে নাইটদের জার্সি উন্মোচন হলো। অন্য দলগুলিও মাতোয়ারা রঙের উৎসবে। ক্রিকেটারদের কেউ টিম হোটেলের ঘর থেকেই দিলেন শুভেচ্ছাবার্তা, কেউ আবার মেতে উঠলেন আবির খেলায়।
রোহিতের হোঁচট
হিটম্যান হোঁচট খেলেন হোলির আনকাট শুভেচ্ছা জানাতে গিয়ে। বেশ কয়েকবার টেক দিতে হলো মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে। মুম্বই ইন্ডিয়ান্সের টিম হোটেলে রোহিতের পাশে দেখা গেল স্ত্রী ঋতিকাকে। তবে রোহিতের এই শুভেচ্ছা জানানোর ভঙ্গিমা দেখে মজাই পেয়েছেন ভক্তরা। সতীর্থ থেকে ফ্যানেরাও শুভেচ্ছা জানিয়েছেন ভারত তথা মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে।
|
শুভক্ষণে জার্সি উন্মোচন
আজ হোলির শুভ দিনে জার্সি উন্মোচন হলো কলকাতা নাইট রাইডার্সের। সেই অনুষ্ঠানের লিঙ্ক দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। শ্রেয়স আইয়ারকে জার্সি উন্মোচনের পরই পাওয়া গেল হোলির মেজাজে।
|
দোলযাত্রায় নাইটরা
শুধু শ্রেয়সই নন, হোলির উৎসবে মাতোয়ারা অজিঙ্ক রাহানে-সহ অন্য নাইটরাও। রাহানে কন্যাকে কোলে নিয়ে আবির মেখে ছবি তোলেন। সেই ছবি কেকেআরের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। দোলযাত্রার শুভেচ্ছাও জানানো হয়েছে।
|
গুজরাত টাইটান্স শিবিরে
হোলিতে মেতে উঠেছিল গুজরাত টাইটান্সও। কোচ আশিস নেহরা সাপোর্ট স্টাফ ও ক্রিকেটারদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন। বাংলার ঋদ্ধিমান সাহাও সতীর্থদের সঙ্গে হোলির দিনটি কাটান হাল্কা মেজাজে।
|
রঙের উৎসবে লখনউ
গুজরাত টাইটান্সের মতোই নবাগত লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটাররাও মেতেছেন হোলির আনন্দে।
|
নিভৃতবাসে হোলি
রাজস্থান রয়্যালস শিবিরে নিভৃতবাসে থেকেই অভিনব কায়দায় হোলির শুভেচ্ছা জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহালরা।
|
পাঞ্জাবে হোলি
হোলি জমিয়ে সেলিব্রেট করল পাঞ্জাব কিংস। আবির মাখিয়ে দেওয়া হয় হেড কোচ অনিল কুম্বলেকে। রঙও খেলতে দেখা যায় ক্রিকেটারদের।












Click it and Unblock the Notifications